আজকের রাশিফল (৫ জুন) : মেষের আয় বাড়ার সম্ভাবনা!

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি। দিনজুড়ে ব্রহ্মা যোগ ও ইন্দ্র যোগের প্রভাব থাকবে। চন্দ্র অবস্থান করবে মকর রাশিতে। শুক্রবার মা লক্ষ্মীর দিন হিসেবে বিবেচিত হওয়ায় কিছু রাশির জাতকের জন্য দিনটি শুভ হতে পারে, আবার কয়েকটি রাশিকে নানা বিষয়ে সতর্ক থাকতে হবে।
বিজ্ঞাপন
মেষ : আইনি বিষয়ে কিছু জটিলতা দেখা দিতে পারে। অভিজ্ঞ কারও পরামর্শ উপকারে আসবে। স্নায়ুজনিত সমস্যায় ভোগার আশঙ্কা রয়েছে। একাধিক উৎস থেকে আয় বাড়তে পারে। সৃজনশীল কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে।
বৃষ : আগে আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সুযোগ আছে। চোখের সমস্যায় সতর্ক থাকতে হবে। চিকিৎসাজনিত ব্যয় বাড়তে পারে। শেয়ারবাজার বা লটারিতে লাভের সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোতে পারে।
আরও পড়ুন: আজ বিশ্ব সাইকেল দিবস
বিজ্ঞাপন
মিথুন : শত্রুতা বা বিরোধ মিটে যেতে পারে। পুরোনো ঋণ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। প্রসাধনী ও বিলাসপণ্যের ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। ঠান্ডাজনিত সমস্যা ও ত্বকের রোগে ভোগান্তি বাড়তে পারে। পারিবারিক ব্যয় বৃদ্ধি পেতে পারে।
কর্কট : নতুন যানবাহন কেনার সুযোগ তৈরি হতে পারে। জীবনসঙ্গীর শারীরিক অবস্থার উন্নতি হবে। বিনিয়োগভিত্তিক কাজে লাভের সম্ভাবনা রয়েছে। সামাজিক কারণে অতিরিক্ত ব্যয় হতে পারে। আর্থিক বিষয়ে প্রলোভন এড়িয়ে চলাই ভালো।
সিংহ : বাড়িঘর সংক্রান্ত জটিলতার সমাধান হতে পারে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও হজমের সমস্যায় ভুগতে পারেন। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। ব্যবসায় আর্থিক প্রবাহ ভালো থাকবে। ব্যক্তিগত সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে।
বিজ্ঞাপন
কন্যা : হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য বিষয়ে সতর্কতা জরুরি, বিশেষ করে রক্তপাত বা অস্ত্রোপচারের ইঙ্গিত রয়েছে। সন্তানের সাফল্যের খবর আনন্দ দিতে পারে। ব্যবসায় নতুন আয়ের পথ খুলতে পারে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে।
তুলা : বিনিয়োগে বাড়তি সতর্কতা প্রয়োজন, না হলে ক্ষতির আশঙ্কা রয়েছে। স্নায়ুজনিত সমস্যা দেখা দিতে পারে। ঘনিষ্ঠ কারও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন বাড়তে পারে।
বৃশ্চিক : অনিয়মিত জীবনযাপনের কারণে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। শখ পূরণে অতিরিক্ত খরচ হতে পারে। ওষুধ, খাদ্য ও প্রসাধনী ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। খনিজসম্পর্কিত ব্যবসায় বিনিয়োগ ইতিবাচক ফল দিতে পারে।
বিজ্ঞাপন
ধনু : নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। প্রেমের সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কিছু চাপ বা জটিলতা বাড়তে পারে। আত্মীয়স্বজনের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। নতুন যানবাহন কেনা বা বাড়ি নির্মাণে ব্যয় হতে পারে।
মকর : আর্থিক অবস্থার উন্নতি হবে এবং সঞ্চয় বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে অভ্যন্তরীণ রাজনীতির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। নতুন ব্যবসা শুরু করার জন্য সময় অনুকূল। বিয়ের আলোচনা এগোতে পারে।
বিজ্ঞাপন
কুম্ভ : পারিবারিক দায়িত্ব ও ব্যস্ততা বাড়তে পারে। কাজের প্রয়োজনে দূরে ভ্রমণ করতে হতে পারে। ঊর্ধ্বতন ব্যক্তি বা বয়োজ্যেষ্ঠ কারও কারণে সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে। দাম্পত্য জীবনে কিছু অশান্তি দেখা দিতে পারে।
মীন : ধাতব বা লোহাজাত পণ্যের সঙ্গে সংশ্লিষ্টদের আয় বাড়তে পারে। প্রাপ্য অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যের ভুলের দায় নিজের ওপর আসতে পারে। চলাফেরায় সতর্ক না থাকলে আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে। আজ ঋণ লেনদেন থেকে দূরে থাকাই ভালো।








