আজকের রাশিফল (১ জুন) : মেষে চাপ, মিথুনে বিদেশযাত্রার সম্ভাবনা

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ জ্যৈষ্ঠ কৃষ্ণা প্রতিপদ তিথি। চন্দ্র আজ বৃশ্চিক থেকে ধনু রাশিতে অবস্থান পরিবর্তন করবে। দিনের বিভিন্ন সময়ে সিদ্ধ যোগ ও সাধ্য যোগের প্রভাব থাকবে। জ্যেষ্ঠ ও মূল নক্ষত্রের সংযোগে গঠিত এই দিনে বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জীবনে ভিন্ন ভিন্ন প্রভাব দেখা যেতে পারে।
বিজ্ঞাপন
মেষ : কর্মক্ষেত্রে কিছু বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনার ব্যয় বাড়তে পারে। সম্পত্তি সংক্রান্ত বিরোধ এড়িয়ে চলা ভালো। গুরুত্বপূর্ণ নথিপত্রের বিষয়ে সতর্ক থাকুন। পুরোনো কোনো প্রচেষ্টার সুফল মিলতে পারে।
বৃষ : বিনিয়োগ থেকে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির ইঙ্গিত মিলছে। সন্তানদের সাফল্যে আনন্দিত হবেন। স্বাস্থ্যগত কিছু জটিলতা দেখা দিতে পারে এবং ছোটখাটো অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
আরও পড়ুন: গাড়ির মাইলেজ বাড়ানোর ৫ কার্যকর উপায়
বিজ্ঞাপন
মিথুন : বন্ধু নির্বাচনে ভুল হলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা আছে। আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। কর্মজীবনে সাময়িক বাধা এলেও পরে উন্নতির সুযোগ তৈরি হবে। বিদেশ সফর বা বিদেশযাত্রার সম্ভাবনা রয়েছে।
কর্কট : কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল। ব্যবসায় ধীরস্থিরভাবে এগোলে লাভবান হবেন। একাধিক উৎস থেকে আয় বাড়ার সুযোগ রয়েছে। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে।
সিংহ : ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময়। কর্মক্ষেত্রে পরিচিতি ও মর্যাদা বাড়বে। চাকরিপ্রার্থীরা নতুন সুযোগ পেতে পারেন। পুরোনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ পুনরায় স্থাপিত হতে পারে। যানবাহন কেনার সম্ভাবনাও রয়েছে।
বিজ্ঞাপন
কন্যা : নতুন চাকরি বা কাজের সন্ধান মিলতে পারে। সহকর্মীদের কারণে কিছু সমস্যার মুখে পড়ার আশঙ্কা রয়েছে। চর্ম ও হাড়সংক্রান্ত সমস্যায় সতর্ক থাকা প্রয়োজন। আয় থাকলেও সঞ্চয় করা কঠিন হতে পারে।
তুলা : জটিল সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। ব্যবসায় হিসাবের ভুল থেকে আর্থিক ক্ষতি হতে পারে। শিক্ষার্থীদের ফলাফল সন্তোষজনক হবে। হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার ইঙ্গিত রয়েছে।
বৃশ্চিক : ব্যবসায় সক্রিয় উদ্যোগ লাভজনক ফল বয়ে আনতে পারে। উত্তরাধিকার বা বিমা সূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব বাড়তে পারে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসায় সাফল্যের সুযোগ রয়েছে।
বিজ্ঞাপন
ধনু : জমি ও আবাসন খাতে লাভের সম্ভাবনা রয়েছে। অবৈধ কর্মকাণ্ডে জড়ালে আইনি সমস্যায় পড়তে পারেন। অতিরিক্ত কাজের চাপ থেকে কিছুটা বিশ্রাম প্রয়োজন। চোখ ও মাথাজনিত সমস্যায় সতর্ক থাকুন।
মকর : বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরির সুযোগ তৈরি হতে পারে। কাউকে অর্থ ধার দিলে তা ফেরত পেতে জটিলতা দেখা দিতে পারে। চিকিৎসা ব্যয় বাড়তে পারে। শত্রুতা বা বিরোধের সম্ভাবনাও রয়েছে।
বিজ্ঞাপন
কুম্ভ : শিক্ষার কারণে দূরে কোথাও যেতে হতে পারে। আত্মীয়স্বজনের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। আবেগপ্রবণ হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি রয়েছে। মধ্যবয়সী নারীদের কিডনি, গ্যাস্ট্রিক ও মূত্রনালির সমস্যা সম্পর্কে সতর্ক থাকতে হবে।
মীন : বাসস্থান বা সম্পত্তি সংক্রান্ত আইনি জটিলতা দেখা দিতে পারে। দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন উৎস থেকে আয় বাড়তে পারে। অংশীদারিত্বের ব্যবসায় সতর্ক থাকা জরুরি। সরকারি চাকরিপ্রত্যাশীরা ইতিবাচক সংবাদ পেতে পারেন।







