Logo

আজকের রাশিফল (১৯ জুন) : কর্কটের পদোন্নতির সম্ভাবনা

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুন, ২০২৬, ১৩:১৬
আজকের রাশিফল (১৯ জুন) : কর্কটের পদোন্নতির সম্ভাবনা
ছবি: সংগৃহীত

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ আষাঢ় মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। দিনের ওপর প্রভাব ফেলবে হর্ষণা যোগ, বজ্র যোগ ও রবি যোগ। একই সঙ্গে দিনের প্রথম ভাগে থাকবে অশ্লেষা নক্ষত্র এবং পরবর্তী সময়ে মঘা নক্ষত্রের প্রভাব। জেনে নেওয়া যাক ১৯ জুন, শুক্রবার ১২ রাশির জাতকদের জন্য দিনটি কেমন যেতে পারে।

বিজ্ঞাপন

মেষ : রাজনীতি সংশ্লিষ্টদের বিরোধী ও প্রতিপক্ষের সংখ্যা বাড়তে পারে। হঠাৎ কোনো সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। বন্ধুর সঙ্গে সম্পর্কের অবনতি কিংবা আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে। জমিজমা নিয়ে বিরোধ বাড়তে পারে। শারীরিক কিছু সমস্যাও ভোগাতে পারে।

বৃষ : নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে। ভাই-বোনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। স্বল্প দূরত্বের ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সম্পত্তি সংক্রান্ত জটিলতা দেখা দিলেও নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা এগোতে পারে। পড়াশোনায় মনোযোগ কমতে পারে।

মিথুন : কর্মক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। অসাবধানী মন্তব্য শত্রুতা বাড়াতে পারে। প্রতিবেশীর কারণে ক্ষতির আশঙ্কা রয়েছে। ভ্রমণে গেলে কিছু ঝুঁকির মুখোমুখি হতে পারেন। চিকিৎসা খাতে বাড়তি ব্যয় হতে পারে।

বিজ্ঞাপন

কর্কট : কর্মজীবনে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। তবে ব্যয়ও বাড়তে পারে। পারিবারিক বা আত্মীয়স্বজনের সঙ্গে কিছু বিরোধ দেখা দিতে পারে। বিয়ের আলোচনা ইতিবাচক দিকে এগোতে পারে। ঠান্ডাজনিত বা গলার সমস্যায় ভুগতে পারেন।

সিংহ : কর্মদক্ষতার জন্য প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রভাবশালী কারও সহযোগিতা মিলতে পারে। পারিবারিক সুখবর আনন্দ এনে দিতে পারে। দীর্ঘদিনের কোনো বিরোধ মিটে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

কন্যা : ব্যবসা সম্প্রসারণে নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন। সরকারি চাকরিজীবীদের জন্য পদোন্নতির সম্ভাবনা রয়েছে। খনিজ, ইলেকট্রনিকস ও লোহা সংশ্লিষ্ট ব্যবসায় লাভের ইঙ্গিত রয়েছে। তবে আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখা জরুরি।

বিজ্ঞাপন

তুলা : হাড় বা মেরুদণ্ডজনিত সমস্যায় কষ্ট বাড়তে পারে। সৃজনশীল কাজ ও শৌখিন পণ্যের ব্যবসায় লাভ হতে পারে। অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোতে পারে। তবে ব্যবসায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।

বৃশ্চিক : ব্যবসায় ভালো মুনাফার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বৈদেশিক বাণিজ্যে। দাম্পত্য জীবনে সুখকর সময় কাটতে পারে। প্রযুক্তি বিষয়ে অধ্যয়নরতদের জন্য নতুন সুযোগ আসতে পারে। তবে শারীরিক আঘাতের বিষয়ে সতর্ক থাকতে হবে।

ধনু : সরকারি চাকরির সুযোগ আসতে পারে। নতুন সম্পর্কের সূচনা হতে পারে। খাদ্য, পোশাক ও রেস্তোরাঁ ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। পরিবার ও সন্তানদের সঙ্গে আনন্দঘন সময় কাটতে পারে। তবে স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকা জরুরি।

বিজ্ঞাপন

মকর : ভেবে-চিন্তে বিনিয়োগ না করলে আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে। শারীরিক ক্লান্তি ও ত্বকের সমস্যায় ভুগতে পারেন। আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। কৃষি ও খনিজ খাতের ব্যবসায় ইতিবাচক ফল মিলতে পারে।

কুম্ভ : শিক্ষাক্ষেত্রে সাফল্য বা বৃত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন উদ্যোগ সফল হতে পারে। তরলজাত পণ্যের ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। তবে অংশীদারি ব্যবসায় কিছু জটিলতা দেখা দিতে পারে।

মীন : কর্মক্ষেত্রে গোপন প্রতিপক্ষের তৎপরতা বাড়তে পারে। পুরোনো সঞ্চয় কাজে লাগিয়ে নতুন উদ্যোগ নিলে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। বয়স্কদের বাতজনিত সমস্যা বাড়তে পারে। আর্থিক বিষয়ে আত্মীয়দের সঙ্গে লেনদেনে সতর্কতা অবলম্বন করা ভালো।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD