Logo

আজকের রাশিফল (২১ জুন) : মেষে গোপন শত্রুর আশঙ্কা

profile picture
জনবাণী ডেস্ক
২১ জুন, ২০২৬, ১৬:১০
আজকের রাশিফল (২১ জুন) : মেষে গোপন শত্রুর আশঙ্কা
ছবি: সংগৃহীত

বৈদিক পঞ্জিকা অনুসারে আজ আষাঢ় শুক্লা সপ্তমী তিথি চলছে। চাঁদ আজ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে। দিনজুড়ে সিদ্ধি যোগ, ব্যাতিপত যোগ ও ত্রিপুষ্কর যোগের প্রভাব থাকবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের পর উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রভাব দেখা যাবে। জ্যোতিষ অনুযায়ী আজ সূর্যদেবের বিশেষ প্রভাব থাকায় কিছু রাশির জন্য দিনটি শুভ ফল বয়ে আনতে পারে, আবার কিছু রাশির জন্য সতর্কতা প্রয়োজন।

বিজ্ঞাপন

নিচে দেখে নিন ২১ জুন ২০২৬ তারিখের রাশিফল—

মেষ রাশি : বুদ্ধি কাজে লাগিয়ে সাফল্য পেতে পারেন। কমিশনভিত্তিক কাজে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ভ্রমণে খরচ বাড়তে পারে। গোপন শত্রু ক্ষতির চেষ্টা করতে পারে, সতর্ক থাকা জরুরি। বৈদেশিক বাণিজ্যে বিনিয়োগে লাভ হতে পারে। প্রিয়জনের কথায় মানসিক আঘাতের সম্ভাবনা আছে।

বৃষ রাশি : পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। নতুন বাড়ি বা সম্পদ কেনার সম্ভাবনা রয়েছে। পুরোনো রোগ বাড়তে পারে। ব্যবসায় অংশীদারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। চাকরিপ্রার্থীরা নতুন সুযোগ পেতে পারেন।

বিজ্ঞাপন

মিথুন রাশি : সংক্রামক রোগে ভোগার আশঙ্কা রয়েছে। অর্থ অপচয় হতে পারে। ছোট ভ্রমণ হতে পারে। কর্মক্ষেত্রে সতর্ক না থাকলে সমস্যায় পড়তে পারেন। ঘনিষ্ঠ কারও দ্বারা ক্ষতির সম্ভাবনা আছে। তবে দীর্ঘদিনের পাওনা টাকা ফেরত পেতে পারেন।

কর্কট রাশি : সঠিক সিদ্ধান্তের অভাবে সুযোগ হাতছাড়া হতে পারে। অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোতে পারে। প্রতিবেশীর কারণে সমস্যা বাড়তে পারে। একাধিক ব্যবসা থেকে লাভের যোগ রয়েছে। নতুন প্রেমের প্রস্তাব আসতে পারে।

সিংহ রাশি : মায়ের চিকিৎসায় খরচ বাড়তে পারে। শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় নতুন সুযোগ পাবেন। আয় বাড়লেও ব্যয়ও বাড়বে। ঋণ সংক্রান্ত ঝুঁকি এড়িয়ে চলা ভালো। চাকরির নতুন সুযোগ আসতে পারে।

বিজ্ঞাপন

কন্যা রাশি : হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। নিজের ভুল সিদ্ধান্তে কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। তর্কে জয় আসবে। ন্যায্য পাওনা পেতে দেরি হতে পারে। সরকারি কাজে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। নিকটজনের দ্বারা ক্ষতির আশঙ্কা আছে।

তুলা রাশি : ব্যবসায় বড় লাভের ইঙ্গিত রয়েছে। আয় বাড়লেও সঞ্চয় কম হতে পারে। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। অফিসে ঊর্ধ্বতনদের সহায়তা পাবেন। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি : আর্থিক সৌভাগ্য বৃদ্ধির যোগ রয়েছে। নতুন ব্যবসায় সাফল্য আসতে পারে। বিবাহের আলোচনা এগোতে পারে। সোনা ও নিত্যপণ্যের ব্যবসায় লাভ হবে। তবে আঘাতজনিত ঝুঁকিতে সতর্ক থাকুন।

বিজ্ঞাপন

ধনু রাশি : শারীরিকভাবে ভালো থাকলেও মানসিক অস্থিরতা থাকতে পারে। পারিবারিক চাপ বাড়বে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। ভাইবোনের মধ্যে মতবিরোধ হতে পারে। বন্ধুর সহযোগিতা মিলবে।

মকর রাশি : সম্পত্তি বা বাড়ি সংক্রান্ত কাজে ব্যয় হতে পারে। কেউ ক্ষতি করার চেষ্টা করতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে। সন্তানের ভালো খবর পেতে পারেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো।

কুম্ভ রাশি : রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে। পড়াশোনায় অনাগ্রহ আসতে পারে। উত্তরাধিকার সূত্রে সম্পদ লাভের সম্ভাবনা রয়েছে। বিনিয়োগে লাভ হতে পারে। মায়ের সঙ্গে ছোটখাটো বিরোধ হতে পারে।

বিজ্ঞাপন

মীন রাশি : অন্যের জন্য অতিরিক্ত খরচ হতে পারে। কর্মক্ষেত্রে কথার দক্ষতায় প্রভাব বাড়বে। শিল্প ও উৎপাদন খাতে উন্নতির সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপ ব্যবসায় লাভ হবে। নিকট আত্মীয়ের বিষয়ে সতর্ক থাকুন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD