আজকের রাশিফল (২৯ জুলাই) : ভাগ্য-কর্ম-সম্পর্কে কী অপেক্ষা করছে?

আজকের দিনটি জ্যোতিষশাস্ত্রের বিচারে বিশেষ তাৎপর্যপূর্ণ। আজ জন্মগ্রহণকারীরা পাশ্চাত্য জ্যোতিষ অনুযায়ী সিংহ রাশির অন্তর্ভুক্ত। তাদের ওপর সূর্য, চন্দ্র এবং বুধের সম্মিলিত প্রভাব সক্রিয় থাকবে। কর্কট রাশির ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শুভ ফল বয়ে আনতে পারে।
বিজ্ঞাপন
কর্মজীবন ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি প্রত্যাশা অনুযায়ী সাফল্যও মিলতে পারে। শিক্ষার্থীদের সামনে নতুন সুযোগ আসবে। তবে অপ্রত্যাশিত কিছু ঝামেলার মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে। ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়তে পারে।
মেষ (২১ মার্চ–২০ এপ্রিল)
আজ নতুন ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ মিলতে পারে। কর্মক্ষেত্রে সম্মান, সাফল্য ও প্রভাব বৃদ্ধি পাবে। প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করার সম্ভাবনা রয়েছে। আইনি বিষয়ে ইতিবাচক ফল মিলতে পারে। প্রেম, বন্ধুত্ব ও বিনোদনের জন্য দিনটি অনুকূল। তবে মাদক বা নেশাজাতীয় বিষয় থেকে দূরে থাকাই ভালো। শিক্ষার্থীরা আনন্দঘন সময় কাটাতে পারেন।
বিজ্ঞাপন
বৃষ (২১ এপ্রিল–২০ মে)
আজ ভাগ্যের সহায়তা পাওয়ার সম্ভাবনা প্রবল। পরিবারের বিশেষ করে বাবা-মায়ের কাছ থেকে সহযোগিতা মিলবে। নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসবে। প্রেমের সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হতে পারে এবং সামাজিক স্বীকৃতিও মিলতে পারে। দীর্ঘদিনের ইচ্ছা পূরণের সম্ভাবনা রয়েছে। ধর্মীয় ও মানবসেবামূলক কাজে আগ্রহ বাড়বে।
মিথুন (২১ মে–২০ জুন)
বিজ্ঞাপন
কর্মক্ষেত্রে সহকর্মী ও কর্মচারীদের কর্মকাণ্ডের প্রতি নজর রাখা জরুরি। ব্যবসায় কিছুটা ধীরগতি দেখা দিতে পারে। অপরিচিত কাউকে সহজে বিশ্বাস না করাই ভালো। দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দিতে পারে। সন্তানের প্রতি বাড়তি যত্ন ও নজর প্রয়োজন।
কর্কট (২১ জুন–২০ জুলাই)
পরিবারে সুখকর পরিবেশ বিরাজ করবে। নতুন আসবাব বা গৃহসজ্জার সুযোগ তৈরি হতে পারে। জীবনসঙ্গীর কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য মিলতে পারে। পরিবারে নতুন সদস্যের আগমন আনন্দ বয়ে আনতে পারে। দীর্ঘদিনের দাম্পত্য সমস্যার সমাধান হতে পারে। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনাও রয়েছে।
বিজ্ঞাপন
সিংহ (২১ জুলাই–২০ আগস্ট)
কাজে মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে এবং ব্যবসায় প্রত্যাশিত ফল নাও মিলতে পারে। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা কঠিন হতে পারে। মৌসুমি রোগব্যাধি থেকে সতর্ক থাকা জরুরি। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। কর্মচারী বা সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।
কন্যা (২২ আগস্ট–২২ সেপ্টেম্বর)
বিজ্ঞাপন
পরিবারে শুভ অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। পূর্বপুরুষের সম্পত্তি বা হারিয়ে যাওয়া সম্পদ ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। শিক্ষার্থীদের লক্ষ্য পূরণে ইতিবাচক অগ্রগতি হবে। ধর্মীয় কাজে মনোযোগ বাড়বে। বিদেশযাত্রা বা দেশে ফেরার সুযোগ তৈরি হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)
জীবনসঙ্গী ও শ্বশুরবাড়ির পক্ষ থেকে সহযোগিতা মিলবে। হারানো সম্পদ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। চারদিক থেকে উন্নতির সুযোগ আসতে পারে। বাড়িতে অতিথির আগমন আনন্দ বাড়াবে। কন্যাসন্তানের সাফল্যে পরিবার গর্বিত হতে পারে।
বিজ্ঞাপন
বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)
দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। পরিবারে নতুন সদস্যের আগমন হতে পারে। সমস্যার মেঘ ধীরে ধীরে কেটে যাবে। অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হতে পারে। আইনি জটিলতার সমাধানের পথ খুলবে। প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
ধনু (২২ নভেম্বর–২০ ডিসেম্বর)
বিজ্ঞাপন
কর্মক্ষেত্রে সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাস, সাহস ও নেতৃত্বের গুণ আরও শক্তিশালী হবে। পরিবারে শুভ অনুষ্ঠান হতে পারে। বিদেশে যাওয়া বা দেশে ফেরার সুযোগ তৈরি হতে পারে। সন্তানের সাফল্যে আনন্দিত হবেন। অবিবাহিতদের জন্য বিয়ের সম্ভাবনা রয়েছে।
মকর (২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ মিলবে। দীর্ঘদিনের আর্থিক সংকট কাটতে পারে। ঋণ পরিশোধের পথ সহজ হবে। জীবনযাত্রার মান উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশে যাওয়ার ইচ্ছা থাকলে ইতিবাচক খবর মিলতে পারে।
বিজ্ঞাপন
কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায় আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। নানা ধরনের অনিশ্চয়তা ও দুশ্চিন্তা দেখা দিতে পারে। দূর থেকে অপ্রীতিকর কোনো সংবাদ আসতে পারে। দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। প্রেম ও বন্ধুত্বের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা উচিত।
মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)
বিজ্ঞাপন
পরিবারে নতুন সদস্যের আগমনের সুখবর মিলতে পারে। সাফল্যের নতুন দুয়ার খুলবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ করার সুযোগ আসবে। গুরুত্বপূর্ণ কাজে বিজয়ের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা মেধা ও পরিশ্রমের মাধ্যমে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারবেন।







