Logo

যেসব ভুলের কারণে বাড়ছে ঘরের বিদ্যুৎ বিল!

profile picture
জনবাণী ডেস্ক
৭ আগস্ট, ২০২৬, ২০:০৩
যেসব ভুলের কারণে বাড়ছে ঘরের বিদ্যুৎ বিল!
ছবি: সংগৃহীত

প্রতি মাসে বিদ্যুৎ বিল বাড়তে থাকলে অনেকেরই বাজেটে চাপ তৈরি হয়। তবে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সবসময় নতুন প্রযুক্তি বা দামি যন্ত্রপাতি কেনার প্রয়োজন নেই। দৈনন্দিন জীবনের কিছু অভ্যাসে পরিবর্তন আনলেই কমানো যায় বিদ্যুতের অপচয়, সেই সঙ্গে মাসিক বিলও।

বিজ্ঞাপন

ঘর থেকে বের হওয়ার সময় পাখা, বাতি, টেলিভিশনসহ অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করে দেওয়ার অভ্যাস গড়ে তুলুন। মোবাইল বা অন্য কোনো যন্ত্র পুরোপুরি চার্জ হওয়ার পর চার্জারও প্লাগ থেকে খুলে রাখা ভালো।

গরমের সময়ে এসির তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াসে না রেখে২৫ থেকে ২৬ ডিগ্রিতে রাখলে বিদ্যুৎ খরচ কমতে পারে। একই সঙ্গে দরজা-জানালা বন্ধ রাখা এবং নিয়মিত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ফিল্টার পরিষ্কার করাও জরুরি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফ্রিজের দরজা প্রয়োজনের চেয়ে বেশি সময় খোলা রাখা উচিত নয়। বারবার দরজা খোলা এবং গরম খাবার সরাসরি ফ্রিজে রাখলে কম্প্রেসারকে বেশি কাজ করতে হয়, ফলে বিদ্যুৎ খরচ বাড়ে।

দিনের বেলায় ঘরে পর্যাপ্ত আলো থাকলে বাতি না জ্বালিয়ে জানালা দিয়ে আসা প্রাকৃতিক আলো ব্যবহার করা যেতে পারে। টেলিভিশন, কম্পিউটার, সেট-টপ বক্স বা গেমিং কনসোল দীর্ঘ সময় ব্যবহার না করলে শুধু রিমোটে বন্ধ না করে মূল সুইচও বন্ধ রাখা ভালো।

পুরোনো বাতির পরিবর্তে এলইডি বাল্ব ব্যবহার করলে তুলনামূলক কম বিদ্যুৎ খরচ হয়। পাশাপাশি অল্প কাপড়ের জন্য বারবার ওয়াশিং মেশিন বা ইস্ত্রি না চালিয়ে একসঙ্গে কাজগুলো করা যেতে পারে।

বিজ্ঞাপন

এসি, ফ্রিজ ও পানির পাম্পসহ বৈদ্যুতিক যন্ত্র নিয়মিত পরিষ্কার ও সার্ভিসিং করলেও বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। অর্থাৎ, ছোট ছোট সচেতন অভ্যাসই মাস শেষে বিদ্যুৎ বিল কমাতে বড় ভূমিকা রাখতে পারে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD