আজকের রাশিফল : কার কেমন কাটবে দিন?

আজকের দিনে জন্মগ্রহণকারীরা পাশ্চাত্য জ্যোতিষ মতে কন্যারাশির জাতক-জাতিকা। তাদের ওপর রাশি অধিপতি বুধ, রাহু ও চন্দ্রের প্রভাব রয়েছে। মিথুন রাশির জাতকদের সঙ্গে বন্ধুত্ব শুভ ফল বয়ে আনতে পারে। বিদেশযাত্রা ও স্বদেশে ফেরার সুযোগ তৈরি হতে পারে। কর্ম ও ব্যবসায় ধারাবাহিক অগ্রগতি আসবে এবং প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সমন্বয় ঘটতে পারে। তবে অনাকাঙ্ক্ষিত কিছু ঝামেলা পিছু নিতে পারে। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়বে। শিক্ষার্থীদের সামনে ভালো সুযোগ আসতে পারে।
বিজ্ঞাপন
মেষ আজকের রাশিফল [২১ মার্চ-২০ এপ্রিল]
কঠিন সময়ে স্বজনদের কেউ কেউ দূরে থেকে পরিস্থিতি দেখবে। ব্যবসায় লোকসানের আশঙ্কা রয়েছে। নানা প্রতিকূলতা মানসিক চাপ বাড়াতে পারে। দূরস্থান থেকে কোনো অপ্রীতিকর খবর আসতে পারে। দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
বৃষ আজকের রাশিফল [২১ এপ্রিল-২০ মে]
বিজ্ঞাপন
পরিবারে নতুন সদস্যের আগমন ঘটতে পারে। সাফল্য অর্জনের সুযোগ হাতের নাগালে আসবে। প্রতিকূলতা কাটিয়ে বিজয়ের দেখা পেতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আবারও এগোতে শুরু করবে। শিক্ষার্থীরা মেধা ও জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে।
মিথুন আজকের রাশিফল [২১ মে-২০ জুন]
নতুন নতুন ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে অর্থ, সুনাম, খ্যাতি ও প্রভাব বাড়তে পারে। শত্রু ও বিরোধীদের মোকাবিলায় সাফল্য আসবে। নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকা ভালো। মামলা-মোকদ্দমায় অনুকূল ফল পেতে পারেন। প্রেম, বন্ধুত্ব ও বিনোদনের জন্য দিনটি শুভ।
বিজ্ঞাপন
কর্কট আজকের রাশিফল [২১ জুন-২০ জুলাই]
ভাগ্য উন্নতির সুযোগ সামনে আসতে পারে। পিতা-মাতার কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। নতুন পরিকল্পনা বাস্তবায়নের পথ তৈরি হবে। প্রেমের সম্পর্ক সামাজিক স্বীকৃতি পেতে পারে। মনের আশা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে আগ্রহ বাড়তে পারে।
সিংহ আজকের রাশিফল [২১ জুলাই-২০ আগস্ট]
বিজ্ঞাপন
শ্রমিক ও কর্মচারীদের কর্মকাণ্ডের দিকে সতর্ক নজর রাখুন। ব্যবসায় মন্দাভাব দেখা দিতে পারে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। দাম্পত্য জীবনে মতবিরোধ বা তিক্ততা দেখা দিতে পারে। সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের বিষয়ে খেয়াল রাখুন।
কন্যা আজকের রাশিফল [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
বাড়িতে নতুন আসবাবপত্র যোগ হতে পারে। জীবনসঙ্গীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। প্রতিযোগিতায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে নতুন সদস্যের আগমন ঘটতে পারে। দীর্ঘদিনের দাম্পত্য বিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা আছে। বিবাহযোগ্যদের বিয়ের বিষয়ে অগ্রগতি হতে পারে।
বিজ্ঞাপন
তুলা আজকের রাশিফল [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
কর্মক্ষেত্রে অমনোযোগ এবং ব্যবসায় ধীরগতি দেখা দিতে পারে। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা কঠিন হতে পারে। মৌসুমি রোগব্যাধিতে সতর্ক থাকা প্রয়োজন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হয়ে বিচ্ছেদের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।
বৃশ্চিক আজকের রাশিফল [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
বিজ্ঞাপন
বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আয়োজন হতে পারে। কর্ম ও ব্যবসায় অতিরিক্ত দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। হারানো পৈতৃক অর্থ-সম্পদ বা সম্পত্তি ফিরে পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হতে পারে। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়বে। বিদেশযাত্রা কিংবা দেশে ফেরার পথও খুলতে পারে।
ধনু আজকের রাশিফল [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
জীবনসঙ্গী ও শ্বশুরবাড়ির কাছ থেকে ভালো সহযোগিতা পাবেন। হারানো অর্থ-সম্পদ বা সম্পত্তি পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দিক থেকে উন্নতির সুযোগ আসবে। অতিথিদের আগমনে বাড়ি আনন্দমুখর হয়ে উঠতে পারে। কন্যাসন্তানদের সাফল্যে গর্বিত হওয়ার সুযোগ পাবেন।
বিজ্ঞাপন
মকর আজকের রাশিফল [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
নতুন স্বপ্ন বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। পরিবারে নতুন সদস্য আসতে পারে। চলমান সংকট ধীরে ধীরে কেটে যাওয়ার ইঙ্গিত রয়েছে। আয়ের নতুন পথ তৈরি হতে পারে। মামলা-মোকদ্দমা সমঝোতার দিকে এগোতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দিনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
কুম্ভ আজকের রাশিফল [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
বিজ্ঞাপন
কর্মক্ষেত্রে সুনাম ও প্রতিষ্ঠা অর্জনের সুযোগ তৈরি হবে। ধৈর্য, সাহস, মনোবল ও সহযোগিতা বাড়তে পারে। বাড়িতে শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। বিদেশযাত্রা বা দেশে ফেরার সুযোগ আসতে পারে। সন্তানদের সাফল্যে আনন্দিত ও গর্বিত হবেন। বিবাহযোগ্যদের বিয়ের বিষয়ে অগ্রগতি হতে পারে।
মীন আজকের রাশিফল [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
বাড়ি, জমি, সম্পত্তি কিংবা যানবাহন কেনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এবং ব্যাংক সঞ্চয় বাড়তে পারে। নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ পাবেন। আর্থিক সংকট কাটিয়ে স্বচ্ছলতা ফিরতে পারে। দীর্ঘদিনের ঋণ ও ধারদেনা থেকে মুক্তির পথ তৈরি হবে।








