Logo

আজকের রাশিফল (২৭ আগস্ট) : ১২ রাশিতে প্রেম, অর্থ ও কর্মের ইঙ্গিত

profile picture
জনবাণী ডেস্ক
২৭ আগস্ট, ২০২৬, ১৩:০২
আজকের রাশিফল (২৭ আগস্ট) : ১২ রাশিতে প্রেম, অর্থ ও কর্মের ইঙ্গিত
ছবি: সংগৃহীত

আজকের দিনটি বিভিন্ন রাশির জাতকদের জন্য ভিন্ন ভিন্ন সম্ভাবনা ও সতর্কবার্তা নিয়ে এসেছে। কারও কর্মক্ষেত্রে সাফল্য ও আর্থিক স্বস্তি আসতে পারে, আবার কাউকে ব্যয়, স্বাস্থ্য কিংবা সম্পর্কের বিষয়ে বাড়তি সতর্ক থাকতে হবে। শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, ব্যবসায়ী ও বিবাহযোগ্যদের জন্যও রয়েছে আলাদা ইঙ্গিত।

বিজ্ঞাপন

মেষ রাশির আজকের রাশিফল (২১ মার্চ–২০ এপ্রিল)

কর্মক্ষেত্র ও ব্যবসায় ধারাবাহিক অগ্রগতি বজায় থাকবে। আর্থিক সংকট কাটিয়ে স্বস্তি ফিরতে পারে এবং পুরোনো ঋণ বা ধার শোধের সুযোগ তৈরি হবে। হারানো নেতৃত্ব, প্রভাব ও কর্তৃত্ব পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে। ঘরে নতুন আসবাবপত্র যোগ হতে পারে। প্রেম, বন্ধুত্ব ও ভ্রমণে আনন্দ পাবেন। ব্যবসায়িক সফর থেকেও লাভ আসতে পারে।

বৃষ রাশির আজকের রাশিফল (২১ এপ্রিল–২০ মে)

বিজ্ঞাপন

ভাগ্যের সহায়তায় ধীরে ধীরে প্রতিকূল পরিস্থিতি কেটে যাবে। জমিজমা নিয়ে চলমান বিরোধ নিষ্পত্তির পথে এগোতে পারে। বাড়ি কিংবা যানবাহন পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে। দীর্ঘদিনের কিছু স্বপ্ন পূরণের সম্ভাবনা রয়েছে। প্রেমিক-প্রেমিকার অভিমান দূর হবে। পরিবারে নতুন সদস্যের আগমন আনন্দ বাড়াতে পারে।

মিথুন রাশির আজকের রাশিফল (২১ মে–২০ জুন)

আয়ের তুলনায় ব্যয়ের চাপ বাড়তে পারে, ফলে সঞ্চয়ে হাত দিতে হতে পারে। দূরস্থান থেকে কোনো অপ্রীতিকর সংবাদ আসার আশঙ্কা রয়েছে। দাম্পত্য জীবনে শান্তি ধরে রাখতে বাড়তি মনোযোগ প্রয়োজন হবে। শিক্ষার্থীরা হতাশ হতে পারেন। ইলেকট্রনিকস সামগ্রী, বৈদ্যুতিক মিটার কিংবা পানির কল মেরামতে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে।

বিজ্ঞাপন

কর্কট রাশির আজকের রাশিফল (২১ জুন–২০ জুলাই)

প্রাপ্তির পাল্লা ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে কোনো শুভ বা মাঙ্গলিক আয়োজন হতে পারে। ব্যবসায় মজুত পণ্যের মূল্য বাড়ায় লাভের সুযোগ তৈরি হবে। দূরস্থান থেকে আনন্দের সংবাদ আসতে পারে। বিচ্ছিন্ন দাম্পত্য সম্পর্কে পুনর্মিলনের সম্ভাবনা রয়েছে। নিঃসন্তান দম্পতিদের জন্যও সুখবর আসতে পারে।

সিংহ রাশির আজকের রাশিফল (২১ জুলাই–২০ আগস্ট)

বিজ্ঞাপন

স্বাস্থ্য নিয়ে অবহেলা না করে সতর্ক থাকা প্রয়োজন। চাকরিপ্রার্থীদের অপেক্ষার অবসান ঘটতে পারে। বিবাহযোগ্যদের জন্য বিয়ের প্রস্তাব বা শুভ সংবাদ আসার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফল পাওয়ার পথ সুগম হবে। ব্যবসায়িক ভ্রমণ লাভজনক হতে পারে। তবে লটারি, জুয়া, রেস, শেয়ার ও আবাসন খাতে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন।

কন্যা রাশির আজকের রাশিফল (২২ আগস্ট–২২ সেপ্টেম্বর)

দিনটি মোটামুটি মিশ্র ফল বয়ে আনতে পারে। বিদেশি কোনো সূত্র থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পিতা-মাতার সহযোগিতা কাজে আসবে। আয় ও ব্যয়ের ভারসাম্য প্রায় সমান থাকায় সঞ্চয় গড়ার সুযোগ কম থাকবে। দাম্পত্য জীবনে শান্তি ও ঐক্য ধরে রাখতে সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন।

বিজ্ঞাপন

তুলা রাশির আজকের রাশিফল (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)

আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি হতে পারে। দূর থেকে অপ্রীতিকর খবর আসার সম্ভাবনা রয়েছে। আপনার ওপর নির্ভরশীল বা আশ্রিত ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকুন। গুরুত্বপূর্ণ বিয়ের আয়োজনেও বাধা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মী ও অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। বাড়ির ইলেকট্রনিকস সামগ্রী মেরামতেও বাড়তি ঝামেলা ও খরচ হতে পারে।

বৃশ্চিক রাশির আজকের রাশিফল (২৩ অক্টোবর–২১ নভেম্বর)

বিজ্ঞাপন

ধৈর্য, সাহস ও আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায়িক সফর থেকে কাঙ্ক্ষিত লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গী ও শ্বশুরবাড়ির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সহযোগিতা পাবেন। দীর্ঘদিনের দাম্পত্য কলহের অবসান ঘটতে পারে। বাড়িতে নতুন আসবাবপত্র আসার সম্ভাবনা রয়েছে। বিরোধী পক্ষের পরিকল্পনা ব্যর্থ করে এগিয়ে যেতে পারবেন।

ধনু রাশির আজকের রাশিফল (২২ নভেম্বর–২০ ডিসেম্বর)

আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয়ের পরিকল্পনা করুন। ভয়, সংকোচ ও আত্মবিশ্বাসের ঘাটতি মানসিক চাপ তৈরি করতে পারে। শ্রমিক ও কর্মচারীদের সঙ্গে কৌশলী আচরণের মাধ্যমে কাজ আদায় করতে হবে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে সতর্ক থাকুন। সন্তানদের কর্মকাণ্ডের দিকে নজর রাখুন। আধ্যাত্মিক ও ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে।

বিজ্ঞাপন

মকর রাশির আজকের রাশিফল (২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি)

চারদিক থেকেই উন্নতি ও সাফল্যের সম্ভাবনা তৈরি হবে। পিতা-মাতার কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ বাড়বে। পরিবারে নতুন সদস্যের আগমনে আনন্দের পরিবেশ সৃষ্টি হতে পারে। ধর্মীয় কাজে মনোযোগ বাড়বে। পুরোনো বন্ধুত্ব পুনরায় জোড়া লাগতে পারে। শত্রু ও বিরোধীদের অধিকাংশ ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশির আজকের রাশিফল (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)

বিজ্ঞাপন

কর্মক্ষেত্রে সহকর্মী ও ব্যবসায়িক অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। পরিবারে নতুন অতিথির আগমন আনন্দ বয়ে আনতে পারে। হারানো প্রিয়জন বা সম্পর্ক ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভেঙে যাওয়া প্রেম কিংবা বন্ধুত্ব পুনরায় স্বাভাবিক হতে পারে। আগুন ও বিদ্যুৎ ব্যবহারে বিশেষ সতর্ক থাকুন। কোনো ঘটনায় মানসিক কষ্ট বা দুঃখ পেতে পারেন।

মীন রাশির আজকের রাশিফল (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)

ধৈর্য, সাহস ও আত্মবিশ্বাসের জোরে দিনটি সাফল্যময় হয়ে উঠতে পারে। কাঙ্ক্ষিত সাফল্যের সুযোগ হাতের নাগালে আসবে। ভাইবোনদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। শত্রু ও বিরোধীরা পিছু হটতে বাধ্য হতে পারে। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়বে। প্রেম, রোমান্স, বিনোদন ও ভ্রমণের জন্য দিনটি অনুকূল।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD