আজকের রাশিফল: কার ভাগ্যে সাফল্য, কার সতর্কতা প্রয়োজন

আজ ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার। জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী, আজ চাঁদ কুম্ভ রাশিতে অবস্থান করবে। পঞ্জিকা অনুসারে রাত ১১টা ৬ মিনিট পর্যন্ত থাকবে আশ্বিন শুক্লা চতুর্দশী তিথি, এরপর শুরু হবে আশ্বিন পূর্ণিমা। আজকের দিনে ধৃতি যোগ ও শতভিষা নক্ষত্রের প্রভাব থাকবে বলেও জ্যোতিষীয় গণনায় উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবারকে জ্যোতিষশাস্ত্রে মা লক্ষ্মীর সঙ্গে সম্পৃক্ত দিন হিসেবে ধরা হয়। জ্যোতিষীয় পূর্বাভাস অনুযায়ী, আজ মেষ থেকে মীন—১২ রাশির প্রেম, কর্ম, অর্থ ও স্বাস্থ্যের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রভাব দেখা যেতে পারে। দেখে নিন আজকের রাশিফল।
মেষ [২১ মার্চ–২০ এপ্রিল]
অংশীদারি ব্যবসায় সুনাম ও প্রসার বাড়তে পারে। অতিথি সমাগমে মুখর হয়ে উঠবে ঘরবাড়ি। দাম্পত্য জীবনের পুরোনো কলহ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর চাকরি বা কর্মসংক্রান্ত ইচ্ছা পূরণ হতে পারে। সঙ্গী ও শ্বশুরবাড়ির কাছ থেকেও ভালো সহযোগিতা পাবেন।
বিজ্ঞাপন
বৃষ [২১ এপ্রিল–২০ মে]
অর্থনৈতিক লেনদেনে সতর্ক থাকুন। ভালোভাবে না বুঝে কোনো চুক্তি বা বিনিয়োগ করলে ক্ষতির আশঙ্কা রয়েছে। কর্মচারী ও শ্রমিকদের সঙ্গে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে হবে। বিষাক্ত পোকামাকড়ের দংশন থেকে সতর্ক থাকুন। প্রেমের সম্পর্কেও ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে।
মিথুন [২১ মে–২০ জুন]
বিজ্ঞাপন
কর্মক্ষেত্র ও ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থাও শক্তিশালী হতে পারে। ঘরে নতুন আসবাব, পোশাক বা প্রয়োজনীয় সামগ্রী আসতে পারে। হারিয়ে যাওয়া পারিবারিক সম্পদ ফিরে পাওয়ার সুযোগ রয়েছে। প্রিয়জনের সঙ্গে দূরত্ব কমতে পারে। শিক্ষার্থীরা পছন্দের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন।
কর্কট [২১ জুন–২০ জুলাই]
আজ ধৈর্য, সাহস ও আত্মবিশ্বাস বাড়তে পারে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠানকে কেন্দ্র করে আনন্দের পরিবেশ তৈরি হবে। জীবনসঙ্গী ও শ্বশুরবাড়ির কাছ থেকে সহযোগিতা পাবেন। অপ্রয়োজনীয় লোকদেখানো এড়িয়ে চলুন। মামলা-মোকদ্দমা বা পুরোনো বিরোধ মীমাংসার দিকে এগোতে পারে।
বিজ্ঞাপন
সিংহ [২১ জুলাই–২০ আগস্ট]
কর্ম ও অর্থের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। পরিবারে শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের পড়াশোনা, ক্যারিয়ার ও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কমবে। প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। যানবাহন ব্যবহারে সতর্ক থাকুন। ভাইবোনদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কোনো পরিকল্পনা সফল হতে পারে।
কন্যা [২২ আগস্ট–২২ সেপ্টেম্বর]
বিজ্ঞাপন
বাড়ি, গাড়ি বা প্রয়োজনীয় সামগ্রী কেনার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। হাতে থাকা কাজগুলো সহজেই শেষ করার সুযোগ পাবেন। আত্মবিশ্বাস ও আর্থিক সক্ষমতা বাড়তে পারে। সন্তানসংক্রান্ত কোনো সুখবর আসতে পারে। বাবা-মায়ের স্বাস্থ্যেরও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তুলা [২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর]
আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। বিয়ের মতো গুরুত্বপূর্ণ কাজে কোনো বাধা আসতে পারে। ধারদেনার বিষয়ে সতর্ক থাকুন, নইলে ঋণের চাপ বাড়তে পারে। পরিবারের কোনো বয়স্ক সদস্যের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা তৈরি হতে পারে।
বিজ্ঞাপন
বৃশ্চিক [২৩ অক্টোবর–২১ নভেম্বর]
বিদেশসংক্রান্ত কাজ বা যোগাযোগ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় মজুত পণ্যের দাম বাড়তে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আবার সচল হবে। নতুন সুযোগ সামনে আসতে পারে এবং পাওনা অর্থ আদায়ের সম্ভাবনাও রয়েছে। ঘরবাড়িতে নতুন আসবাব বা প্রয়োজনীয় সামগ্রী কেনার সুযোগ পাবেন।
ধনু [২২ নভেম্বর–২০ ডিসেম্বর]
বিজ্ঞাপন
কর্মক্ষেত্রে সাফল্যের পাশাপাশি অর্থ, যশ ও পরিচিতি বাড়তে পারে। দীর্ঘদিনের কোনো স্বপ্ন বাস্তবায়নের সুযোগ আসবে। বাড়ি, গাড়ি বা জমি কেনার পরিকল্পনা এগিয়ে নিতে পারবেন। শিক্ষার্থীদের মনোবাসনা পূরণের সম্ভাবনা রয়েছে। বিরোধী পক্ষের বিভিন্ন পরিকল্পনাও ব্যর্থ হতে পারে।
মকর [২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি]
আর্থিক সংকট কাটিয়ে ওঠার সুযোগ আসবে। ধারদেনা থেকে মুক্ত হওয়ার পথ তৈরি হতে পারে। ব্যবসায় ধারাবাহিক উন্নতি হতে পারে। পরিবারে অর্থনৈতিক স্বস্তি ফিরে আসবে এবং সম্প্রীতির পরিবেশ বজায় থাকবে। সন্তানদের সাফল্যে আনন্দিত হবেন। প্রতিকূল পরিস্থিতিতে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
কুম্ভ [২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি]
কর্ম ও ব্যবসায় ধারাবাহিক উন্নতির সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থারও উন্নতি হতে পারে। দীর্ঘদিনের কোনো স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সুযোগ আসবে। বাড়িতে নতুন আসবাব বা প্রয়োজনীয় সামগ্রী যোগ হতে পারে। সন্তানদের পড়াশোনা, ক্যারিয়ার ও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কমবে। বাবা-মায়ের সহযোগিতা ও আশীর্বাদ পাবেন।
মীন [১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ]
বিজ্ঞাপন
দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাড়তি সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে শ্রমিক-কর্মচারীদের সঙ্গে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে হবে। অর্থনৈতিক লেনদেনে সতর্কতা জরুরি। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন।








