আজকের রাশিফল: প্রেম, অর্থ ও কর্মক্ষেত্রে কেমন যাবে দিন

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক। আপনার ওপর আজ প্রেমের দেবতা শুক্র, বুদ্ধির দেবতা বুধ ও দৈবশক্তির কারক কেতুর প্রভাব রয়েছে। কন্যা রাশির সঙ্গে বন্ধুত্ব শুভফল বয়ে আনবে। ভাইবোনদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। মনের অভিলাষ পূরণ হতে পারে। দাম্পত্য কলহ মিটে যাবে। কর্ম ও ব্যবসায় উন্নতির সুযোগ তৈরি হবে। সন্তানদের সাফল্যে গর্বিত হবেন।
বিজ্ঞাপন
♈ মেষ রাশির আজকের রাশিফল | ২১ মার্চ–২০ এপ্রিল
অংশীদারি ব্যবসায় প্রচার ও প্রসার বাড়বে। আর্থিক সংকট কেটে স্বস্তি ফিরতে পারে। তবে লৌকিকতায় অতিরিক্ত ব্যয় হওয়ার আশঙ্কা রয়েছে। অতিথি সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে। পরিবারে সুখ-শান্তি ও সমৃদ্ধি বাড়বে। সন্তানরা অনুগত থাকবে। দাম্পত্য কলহের মীমাংসা হতে পারে। শিশুরা পুরস্কৃত হবে।
♉ বৃষ রাশির আজকের রাশিফল | ২১ এপ্রিল–২০ মে
বিজ্ঞাপন
হারানো প্রিয়জন বা সম্পদ ফিরে পাওয়ার সুযোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে সুনাম, যশ ও পদোন্নতির পথ সুগম হতে পারে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণের সম্ভাবনা রয়েছে। ক্যারিয়ার, পড়াশোনা ও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কমবে। বৈদেশিক সূত্রে লাভবান হতে পারেন। বিবাহযোগ্যদের বিয়ের বিষয়ে অগ্রগতি হবে।
♊ মিথুন রাশির আজকের রাশিফল | ২১ মে–২০ জুন
ভাগ্যের সহায়তা পাবেন। পিতামাতার পূর্ণ সহযোগিতা মিলবে। অন্ন, বস্ত্র ও বাসস্থানের সংকট দূর হতে পারে। নতুন নতুন সুযোগ সামনে আসবে। হারানো ধনসম্পদ বা সম্পত্তি ফিরে পাওয়ার পথ খুলতে পারে। আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।
বিজ্ঞাপন
♋ কর্কট রাশির আজকের রাশিফল | ২১ জুন–২০ জুলাই
নতুন পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের সুযোগ পাবেন। জীবিকা অর্জনের ভিত্তি শক্ত হবে। হতাশা কাটিয়ে মনোবল বাড়বে। জনবল ও অর্থবলের দিক থেকেও শক্ত অবস্থান তৈরি হতে পারে। দীর্ঘদিনের রোগভোগ থেকে স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘরে নতুন আসবাবপত্র ও পোশাক-অলংকার আসতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি গর্বের হতে পারে।
♌ সিংহ রাশির আজকের রাশিফল | ২১ জুলাই–২০ আগস্ট
বিজ্ঞাপন
দাম্পত্য জীবনে মনোমালিন্য দেখা দিতে পারে। পরিবারের কোনো বয়স্ক সদস্যের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। আয় বুঝে ব্যয় করতে হবে। টাকা হাতে আসার আগেই খরচের পরিকল্পনা তৈরি হতে পারে। ইলেকট্রনিকস সামগ্রী মেরামতে বাড়তি ব্যয় হতে পারে।
♍ কন্যা রাশির আজকের রাশিফল | ২২ আগস্ট–২২ সেপ্টেম্বর
অতিথি সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে। বিভিন্ন দিক থেকে উন্নতির সুযোগ আসবে। পরিবারে নতুন সদস্যের আগমন ঘটতে পারে। আর্থিক স্বচ্ছলতা বাড়বে এবং ব্যাংক ব্যালান্সও বৃদ্ধি পেতে পারে। বিচ্ছিন্ন দাম্পত্য সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
♎ তুলা রাশির আজকের রাশিফল | ২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর
নতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসবে। কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ফুটতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। বিদেশযাত্রা কিংবা স্বদেশে ফেরার পথ খুলতে পারে। মামলা-মোকদ্দমায় সাফল্য আসতে পারে। পরিশ্রম করলে সফলতার সুযোগ মিলবে।
♏ বৃশ্চিক রাশির আজকের রাশিফল | ২৩ অক্টোবর–২১ নভেম্বর
বিজ্ঞাপন
দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। সফলতার পথে নতুন সুযোগ আসবে। হারানো প্রিয়জন বা সম্পদ ফিরে পেতে পারেন। পিতামাতা ও গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবেন। মামলা-মোকদ্দমায় জয়লাভের সম্ভাবনা রয়েছে। প্রেম, রোমান্স, বিনোদন ও ভ্রমণ শুভ হতে পারে।
♐ ধনু রাশির আজকের রাশিফল | ২২ নভেম্বর–২০ ডিসেম্বর
টাকা হাতে আসার আগেই ব্যয়ের খাত তৈরি হতে পারে। নেশা, মদ ও জুয়া থেকে দূরে থাকুন। ব্যবসায় মন্দাভাব দেখা দিতে পারে। সন্তানদের আচরণে মন খারাপ হতে পারে। সংগীত ও সৃজনশীলতার প্রতি আগ্রহ বাড়বে। দাম্পত্য সুখে বিঘ্ন ঘটতে পারে।
বিজ্ঞাপন
♑ মকর রাশির আজকের রাশিফল | ২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি
অংশীদারি ব্যবসায় প্রচার ও প্রসার বাড়বে। ঘরে নতুন আসবাবপত্র ও পোশাক-অলংকার আসতে পারে। বিবাহযোগ্যদের জন্য দিনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। নিঃসন্তান দম্পতির ঘরে সুখবর আসতে পারে। সন্তানদের সাফল্য দিনটিকে স্মরণীয় করে তুলবে।
♒ কুম্ভ রাশির আজকের রাশিফল | ২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
লটারি, জুয়া ও রেস থেকে দূরে থাকুন। শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। ভয়, লজ্জা ও দুর্বলতা মানসিক চাপ বাড়াতে পারে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকুন। কলকারখানায় উৎপাদন কমে যেতে পারে।
♓ মীন রাশির আজকের রাশিফল | ১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ
পিতামাতার সঙ্গে মতানৈক্য দূর হবে। মেধা, প্রযুক্তি ও কৌশল কাজে লাগানোর সুযোগ পাবেন। কর্ম ও ব্যবসায় বাড়তি দায়িত্ব আসতে পারে। পরিশ্রমে সফলতা মিলবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হতে পারে। শিক্ষার্থীদের মনোবাসনা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহবাড়ি, ভূসম্পত্তি ও যানবাহন কেনার স্বপ্ন পূরণ হতে পারে।








