Logo

সাংবাদিক শফিকুল ইসলাম সোহাগের বাবা আর নেই

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:১৩
সাংবাদিক শফিকুল ইসলাম সোহাগের বাবা আর নেই
ফাইল ছবি।

বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক শফিকুল ইসলাম সোহাগের পিতা মতি মিয়া (৭৫) আর নেই। তিনি শনিবার (২১ ফেব্রুয়ারি) বার্ধক্যজনিত কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া রাজেউন)।

বিজ্ঞাপন

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। রাতে ভৈরবপুর মধ্যপাড়া কাদির বেপারী জামে মসজিদে তারাবী নামাজ শেষে জানাযার পর ভৈরব পৌর কবরস্থানে দাফন করা হবে।

মতি মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির মিডিয়া সেল, জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD