ঈদুল ফিতরে গণমাধ্যমে ৫ দিন ছুটি দাবি ডিআরইউর

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি দেওয়ার দাবি জানিয়েছে।
বিজ্ঞাপন
চাঁদ দেখা সাপেক্ষ, আগামী ২১ মার্চ বাংলাদেশে ঈদুল ফিতর হতে পারে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সাত দিনের ছুটি পাবেন।
রবিবার (৮ মার্চ) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে বলেন, এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ৭ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন। কিন্তু ঈদে সংবাদপত্র মাত্র তিন দিনের ছুটি দেওয়া হয়, যা বৈষম্যমূলক। একইসঙ্গে এই সময়ে কোনো হকারও পত্রিকা বিক্রি করবেন না। তাই আসন্ন ঈদুল ফিতরে সংবাদপত্র ৫ দিন বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান নেতারা।
বিজ্ঞাপন
ডিআরইউয়ের এক কর্মকর্তা বলেন, গত ঈদুল আজহায় তাদের দাবির প্রেক্ষিতে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায় ডিআরইউ। সেই ধারাবাহিকতায় এবারও পাঁচ দিনের ছুটির দাবি জানানো হয়েছে।








