Logo

ডিজিটাল ফিউচার মিডিয়ার ঈদ পুনর্মিলনী

profile picture
বিনোদন ডেস্ক
২২ জুন, ২০২৬, ২১:২৮
ডিজিটাল ফিউচার মিডিয়ার ঈদ পুনর্মিলনী
ছবি প্রতিনিধি।

রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’।

বিজ্ঞাপন

সোমবার (২২ জুন) বিকেল ৩টায় শুরু হওয়া এ আয়োজনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে মিলনায়তন এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক এবং ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নূর আহমদ। সভাপতিত্ব করেন দৈনিক খোলা বাজার’র সম্পাদক ও প্রকাশক এবং ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের প্রধান উপদেষ্টা আলহাজ মো. জহিরুল ইসলাম কলিম।

অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. এনামুল হক মোল্লা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের দপ্তর ও আপ্যায়নবিষয়ক সম্পাদক মো. লিয়াকত আলী।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সাবেক অর্থ পরিচালক শাহিনুর ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মিজানুর রহমান, বাংলাদেশ পিপলস ডেমোক্রেটিক পার্টির (বিপিডিপি) নেতা ও ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উপদেষ্টা মো. জালাল উদ্দিন এবং আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির উপদেষ্টা শহীদুল ইসলাম হাওলাদার।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা নূর আহমদ বলেন, ঈদ মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বহন করে। তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে এবং একটি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যম দেশ ও জাতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেড ভবিষ্যতে সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সত্য ও জনস্বার্থের সাংবাদিকতার আহ্বান জানিয়ে সভাপতির বক্তব্যে আলহাজ মো. জহিরুল ইসলাম কলিম বলেন, সত্য, ন্যায় এবং জনস্বার্থভিত্তিক সাংবাদিকতা প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, ঈদ পুনর্মিলনী শুধু আনন্দ ভাগাভাগির অনুষ্ঠান নয়, এটি পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার একটি কার্যকর মাধ্যম। দেশের গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যেই ডিজিটাল ফিউচার মিডিয়া কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার প্রয়োজনীয়তা নিয়ে মুখ্য আলোচক মো. এনামুল হক মোল্লা বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল, তথ্যসমৃদ্ধ ও জনমুখী হতে হবে। তিনি তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, তথ্যভিত্তিক ও সত্যনিষ্ঠ সংবাদ মানুষের কাছে পৌঁছে দিতে প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরি।

আলোচনা সভার পাশাপাশি আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শিরিন আক্তার বৃষ্টি, আব্দুল ওহাবসহ আরও কয়েকজন শিল্পী। তাঁদের পরিবেশনায় উপস্থিত অতিথিরা মুগ্ধ হন এবং অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের সভাপতি মো. মাহবুব আলম বলেন, ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদার করাই ছিল এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান বলেন, ডিজিটাল প্রযুক্তিনির্ভর আধুনিক গণমাধ্যম গড়ে তোলার লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় পরিসরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটি এবং ডিজিটাল সেন্ট্রাল মাল্টিমিডিয়া ইউনিট এ আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল।

অনুষ্ঠানে বক্তারা ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি, গণমাধ্যম খাতের উন্নয়ন, তরুণ প্রজন্মের সম্ভাবনা এবং প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে অতিথিদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD