ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

বগুড়ার ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের নতুন দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে গঠিত ৯ সদস্যের এ কমিটিতে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক আনোয়ার হোসেনকে সভাপতি এবং প্রতিষ্ঠাতা সাংবাদিক রবিউল হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ধুনট সেন্ট্রাল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক মহাসিন আলী রাজুকে প্রধান উপদেষ্টা করা হয়েছে।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন কিবরিয়া (দৈনিক এদিন ও চ্যানেল এস), যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুদ্দীন আল আজাদ (দৈনিক সরেজমিন বার্তা), সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমেন মণ্ডল (যমুনা প্রতিদিন ও জয়যুগান্তর, বগুড়া প্রতিনিধি), দপ্তর সম্পাদক এনামুল হক (চাঁদনী বাজার), সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চাঁদনী আক্তার (জয়যুগান্তর, ধুনট প্রতিনিধি), প্রচার সম্পাদক মারুফ হাসান (আজকের বাংলাদেশ) এবং কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন (দৈনিক আলোকিত সকাল)।
সাধারণ সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে ধুনটে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের অধিকার ও ঐক্য সুদৃঢ় করতে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।








