Logo

মিরপুরের ট্রাফিক পুলিশ বক্সে হামলা, আহত ১

profile picture
জনবাণী ডেস্ক
১৫ অক্টোবর, ২০২২, ১২:০৭
মিরপুরের ট্রাফিক পুলিশ বক্সে হামলা, আহত ১
ছবি: সংগৃহীত

অবৈধভাবে চালানোর অভিযোগে ব্যাটারিচালিত দুটি রিকশা জব্দ করা হয়

বিজ্ঞাপন

রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযানে ক্ষুব্ধ হয়ে চালকরা পুলিশ বক্সে হামলা করেছেন। এতে বেশ কয়েকটি ট্রাফিক পুলিশ বক্সে এ হামলা চালানো হয়। 

এ ঘটনায় মিজানুর রহমান নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন বলেও জানা গেছে। 

বিজ্ঞাপন

আজ শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১০টার পরে এ ঘটনাটি ঘটে।

সূত্রে জানা যায়, সকালে পল্লবীতে মূল সড়কে অবৈধভাবে চালানোর অভিযোগে ব্যাটারিচালিত দুটি রিকশা জব্দ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ব্যাটারিচালিত রিকশার চালকরা কয়েকটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা করে। এতে এক কনস্টেবল আহত হয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে মিরপুর ট্রাফিক বিভাগের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না। সেই অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করেছি। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে রিকশাচালকরা একাধিক ট্রাফিক বক্সে হামলা করেছেন।

আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD