Logo

কাল থেকে বাজারে দেখা মিলবে ইলিশের

profile picture
জনবাণী ডেস্ক
২৯ অক্টোবর, ২০২২, ১৪:৫৬
8Shares
কাল থেকে বাজারে দেখা মিলবে ইলিশের
ছবি: সংগৃহীত

ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করার সুফল মিলেছে ইলিশের উৎপাদনে। নিষেধাজ্ঞার বাইরের সময়ে ইলিশ আহরণ বেড়ে যাওয়ায় জেলেদের পাশাপাশি লাভবান হচ্ছে সাধারণ ক্রেতারাও

বিজ্ঞাপন

মধ্যরাত থেকে উঠে যাচ্ছে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা। ফলে আগামীকাল শনিবার থেকে বাজারে পাওয়া যাবে ইলিশ মাছ।

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হওয়া উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের জেলেরা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে সাগর ও নদীতে নামতে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলেরা।

বিজ্ঞাপন

‘মা ইলিশ রক্ষা পেলে, বারো মাস ইলিশ মিলে’ স্লোগানে গত ৬ অক্টোবর মধ্যরাত থেকে দেশের নদ-নদীগুলোতে ইলিশ শিকার, সংরক্ষণ ও পরিবহনে সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই নিষেধাজ্ঞা চলে ২৮ অক্টোবর পর্যন্ত।

বিজ্ঞাপন

গত কয়েক বছরে দেশের সর্বত্র নির্দিষ্ট সময়ে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করার সুফল মিলেছে ইলিশের উৎপাদনে। নিষেধাজ্ঞার বাইরের সময়ে ইলিশ আহরণ বেড়ে যাওয়ায় জেলেদের পাশাপাশি লাভবান হচ্ছে সাধারণ ক্রেতারাও।

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD