২০ ডিসেম্বর পদত্যাগপত্র জমা দেবেন এমপি হারুন

আমি বিশেষ কাজে অস্ট্রেলিয়ায় অবস্থান করছি। আগামী ২০ ডিসেম্বর দেশে ফিরে সশরীরে পদত্যাগপত্র জমা দেব
বিজ্ঞাপন
লোক মারফত পাঠানোয় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদের পদত্যাগপত্র বাতিল করা হয়েছে। তাই আগামী ২০ ডিসেম্বর সশরীরে গিয়ে সংসদে পদত্যাগপত্র জমা দিয়ে আসবেন তিনি বলে জানা গেছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে হারুন অর রশীদ নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি জানান, আমি বিশেষ কাজে অস্ট্রেলিয়ায় অবস্থান করছি। আগামী ২০ ডিসেম্বর দেশে ফিরে সশরীরে পদত্যাগপত্র জমা দেব।
বিজ্ঞাপন
এর আগে গত রোববার সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।








