দেশে ফিরেছেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার শাইখ মুহাম্মাদ সাইফুল আজম আজহারী

আন্তর্জাতিক ইসলামিক স্কলার ও মোটিভেশনাল স্পিকার শাইখ মুহাম্মাদ সাইফুল আজম আজহারী দেশে এসে পৌঁছেছেন।
বিজ্ঞাপন
শুক্রবার (২৫ জুন) সকালে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসেন তিনি।
জানা গেছে, গত দুই বছর ধরে তিনি আমেরিকা, কানাডা ও জ্যামাইকার বিভিন্ন অঞ্চলে দ্বীনের খেদমতে আয়োজিত অসংখ্য সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্সে সম্মানিত আলোচক হিসেবে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি নিয়মিত দারস ও জুমার খুতবায় বক্তব্য দিয়ে আসছেন।
আগামীকাল ২৬ জুন শুক্রবার চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে আয়োজিত ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শোহাদায়ে কারবালা মাহফিলের শেষ দিনে বাদ এশা তিনি আলোচনা করবেন।
বিজ্ঞাপন
শাইখ মুহাম্মাদ সাইফুল আজম আজহারীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।








