Logo

বিএনপির শূন্য আসনের তফশিল রোববার

profile picture
জনবাণী ডেস্ক
১৬ ডিসেম্বর, ২০২২, ১৩:৪৭
বিএনপির শূন্য আসনের তফশিল রোববার
ছবি: সংগৃহীত

উপনির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে সিডিউল রয়েছে সভাশেষে নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে

বিজ্ঞাপন

আগামী রোববার বিএনপির ছেড়ে দেওয়া শূন্য আসনের উপনির্বাচনের তফশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদেরকে একথা জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, আগামী রোববার কমিশনের সভা রয়েছে। সে সভায় শূন্য আসনের উপনির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে সিডিউল রয়েছে। সভাশেষে নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

ইসি মো. আলমগীর বলেন, সরকারি ছুটি, পাবলিক পরীক্ষা এবং ধর্মীয় উৎসব আছে কিনা তা দেখেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

সামনের নির্বাচনে বিএনপিকে ডাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ‘আমরা নির্ধারিত কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাব না। আমাদের তফশিল ঘোষণা হবে সবদলের প্রতি।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD