Logo

রবিবার থেকে বইতে পারে শৈত্যপ্রবাহ

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
রবিবার থেকে বইতে পারে শৈত্যপ্রবাহ
ছবি: সংগৃহীত

গতকাল শুক্রবার বৃষ্টি ছিলো দেশজুড়ে। শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি থাকতে পারে। যদিও আগেই চলতি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির আভাস দিয়েছি...

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার বৃষ্টি ছিলো দেশজুড়ে। শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি থাকতে পারে। যদিও আগেই চলতি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া বিভাগ।

বৃষ্টি কমে যাওয়ায় আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা সর্বোচ্চ ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, বৃহস্পতিবার শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। রবিবার থেকে বৃষ্টি কমতে থাকবে। এরপর তাপমাত্রাও কমবে থেকে ডিগ্রি। কয়েকটি জেলায় তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের কাছাকাছি হতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ হালকাথেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

ভোর রাতের দিকে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খুলনায় ৪৫ মিলিমিটার। রাজধানীতে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ মিলিমিটার বৃষ্টি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD