Logo

দিন ও রাতের তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২২, ১৩:১৬
দিন ও রাতের তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে সকালে একই এলাকায় অবস্থান করছিল।

বিজ্ঞাপন

সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (২৪ ডিসেম্বর) ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে সকালে একই এলাকায় অবস্থান করছিল। এটি পরবর্তী সময়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে ।

বিজ্ঞাপন

সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD