ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বড় সুখবর

ভিসা আবেদনকারীদের জন্য সুখবর দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ভিসা প্রক্রিয়া আরও দ্রুত করতে আগামীকাল (১ জুন) থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর করার ঘোষণা দিয়েছে তারা। নতুন এই ব্যবস্থার আওতায় সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন মাত্র দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ সম্পন্ন করা হবে বলে জানিয়েছে দূতাবাস।
বিজ্ঞাপন
রবিবার (৩১ মে) এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১ জুন থেকে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করবে। এর ফলে আবেদনকারীরা দ্রুত সময়ের মধ্যে ভিসা-সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার সুযোগ পাবেন।
বিজ্ঞাপন
দূতাবাস আরও জানায়, বিস্তারিত জানতে আমাদের 'ভিসা ক্যাটাগরির ডিরেক্টরি'-তে গিয়ে 'অভিবাসী ভিসা ক্যাটাগরি' দেখুন।
দূতাবাসের পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।








