Logo

সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ মে, ২০২৬, ১৭:৩৩
সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইংয়ের উদ্যোগে আগামীকাল সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার (১ জুন) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন- প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা।

বিজ্ঞাপন

ঈদ ঘিরে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কার্যক্রম, জনসাধারণের নিরাপত্তা, পরিবহন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমসহ নানা বিষয় নিয়ে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব বিষয়েও সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হতে পারে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD