Logo

বিশ্ব ইজতেমার জন্য মেট্রোরেলের সময় বৃদ্ধি

profile picture
জনবাণী ডেস্ক
২০ জানুয়ারি, ২০২৩, ১২:০৮
বিশ্ব ইজতেমার জন্য মেট্রোরেলের সময় বৃদ্ধি
ছবি: সংগৃহীত

শ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মুসল্লিদের জন্য মেট্রোরেলের যাতায়াত সময় বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মুসল্লিদের জন্য মেট্রোরেলের যাতায়াত সময় বাড়ানো হয়েছে। এতে  আগামী  ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি (শুক্র থেকে রবিবার) পর্যন্ত সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ রেল চলাচল করবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি)  ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবদুর রউফ সাক্ষর করা  অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিন আখেরি মোনাজাত উপলক্ষে যাত্রী সাধারণের চলাচলের সুবিধায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল করবে।

বিজ্ঞাপন

যাত্রী সাধারণদের  চলাচল ব্যবস্থাপনা সুবিধার্থে শুধুমাত্র ২২ জানুয়ারি বিকেল তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দুটিতে এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে বলেও জানানো হয় অফিস আদেশে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD