Logo

যুক্তরাষ্ট্রে যেসব কারণে বাতিল হয়ে যেতে পারে শিক্ষার্থী ভিসা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল, ২০২৬, ২০:১৫
যুক্তরাষ্ট্রে যেসব কারণে বাতিল হয়ে যেতে পারে শিক্ষার্থী ভিসা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অবস্থানরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শিক্ষার্থী ভিসার শর্ত লঙ্ঘন করলে তা বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার সুযোগও হারানোর আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে তারা।

বিজ্ঞাপন

শনিবার প্রকাশিত এক বার্তায় দূতাবাস কয়েকটি নির্দিষ্ট কারণ তুলে ধরে জানায়, শিক্ষার্থীরা যদি নিয়মিত ক্লাসে অংশগ্রহণ না করেন, পড়াশোনা মাঝপথে বন্ধ করে দেন বা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে কোর্স ত্যাগ করেন, তাহলে তাদের ভিসা বাতিল হতে পারে।

বার্তায় আরও বলা হয়, এসব অনিয়মের ফলে শুধু বর্তমান ভিসা নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগও জটিল হয়ে উঠতে পারে। ফলে শিক্ষার্থীদের জন্য ভিসার শর্ত কঠোরভাবে মেনে চলা অত্যন্ত জরুরি।

বিজ্ঞাপন

মার্কিন দূতাবাস শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, বৈধ অবস্থান বজায় রাখতে হলে শিক্ষা কার্যক্রমে সক্রিয় থাকতে হবে এবং যেকোনো পরিবর্তনের বিষয়ে প্রতিষ্ঠানকে যথাসময়ে অবহিত করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালা অত্যন্ত স্পষ্ট এবং শৃঙ্খলাপূর্ণ। তাই নিয়ম না মানলে তাৎক্ষণিকভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সতর্কবার্তা শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াবে এবং তারা ভিসার শর্ত মেনে চলতে আরও দায়িত্বশীল হবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD