Logo

নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, সরকারের তীব্র নিন্দা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৬, ২০:৪০
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, সরকারের তীব্র নিন্দা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে—এমন একটি গোষ্ঠীর সদস্যরা এ ঘটনায় জড়িত থাকতে পারেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা এবং ঘটনার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর কয়েকজন প্রবাসী বাংলাদেশির মন্তব্য ও স্লোগানের মুখে পড়েন ড. মুহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় কয়েকজনকে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD