সাবেক কমিশনার মো. নাজির হোসেনের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের শোক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ডের (সাবেক ৭৫ নম্বর ওয়ার্ড) সাবেক কমিশনার মো. নাজির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ অক্টোবর) সাবেক কমিশনার মো. নাজির হোসেন মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে এক বার্তায় প্রশাসক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
শোকবার্তায় মো. আবদুস সালাম বলেন, জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন ও জনগণের সেবায় মরহুম মো. নাজির হোসেনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।








