মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে জ্বালানি তেলের নতুন দাম

বিশ্ববাজারের সঙ্গে তেলের দামের সামঞ্জস্য বজায় রাখতে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য ফের পুনর্নির্ধারণ করেছে সরকার।
বিজ্ঞাপন
আজ শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই নতুন দাম ঘোষণা করা হয়। পুনর্নির্ধারিত এই মূল্য আগামীকাল রবিবার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর হবে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা দরে বিক্রি হবে। যা আগে ছিল যথাক্রমে ১২০ টাকা ও ১১৬ টাকা। অর্থাৎ অকটেনে লিটারপ্রতি ২০ টাকা এবং পেট্রোলে ১৯ টাকা দাম বেড়েছে।
বিজ্ঞাপন
একই সাথে সাধারণ মানুষের নিত্যব্যবহার্য ডিজেল ও কেরোসিনের দামও বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা (আগে ছিল ১০০ টাকা) এবং কেরোসিন ১৩০ টাকা (আগে ছিল ১১২ টাকা) নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: হরমুজ প্রণালিতে ফের অবরোধ জারি করল ইরান
আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে সরকার এই সিদ্ধান্ত নিলেও, সাধারণ মানুষের যাতায়াত খরচ ও নিত্যপণ্যের বাজারে এর বড় প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।








