Logo

বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে কঠোর অবস্থানে পুলিশ

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জানুয়ারি, ২০২৩, ১১:০১
বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে কঠোর অবস্থানে পুলিশ
ছবি: সংগৃহীত

বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন দুষ্কৃতিকারী ও সুযোগ সন্ধানীদের বিশৃঙ্খলা-নাশকতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির তৎপরতা রোধে তাদের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম চলমান

বিজ্ঞাপন

আজ রাজধানীর বাড্ডা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। কর্মসূচিকে কেন্দ্র করে সর্তক অবস্থানে থাকতে দেখা গেছে পুলিশকে।

শনিবার (২৮ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর বাড্ডা, রামপুরা এলাকায় ঘুরে দেখা গেছে পুলিশের উপস্থতি।

বিজ্ঞাপন

জানা গেছে, বৃহস্পতিবার বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করে। ওই দিন বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ২টায় বাড্ডা সুবাস্তু টাওয়ার থেকে পদযাত্রা শুরু হয়ে রামপুরা হয়ে মালিবাগ আবুল হোটেলের সামনে গিয়ে শেষ করবে। 

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বিএনপির কর্মসূচি থেকে যে কেনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও প্রস্তুতি নিয়েছেন।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন দুষ্কৃতিকারী ও সুযোগ সন্ধানীদের বিশৃঙ্খলা-নাশকতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির তৎপরতা রোধে তাদের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম চলমান।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD