Logo

৫০-৭০ আসনে ইভিএমে ভোট: ইসি আনিছুর

profile picture
জনবাণী ডেস্ক
৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১৫:৪৭
৫০-৭০ আসনে ইভিএমে ভোট: ইসি আনিছুর
ছবি: সংগৃহীত

সম্প্রতি উপ নির্বাচনে ঠাকুরগাঁও- এ ৪৬ পার্সেন্ট ভোট পড়েছে। তীব্র শীত উপেক্ষা করে মানুষ ভোট দিয়েছে।

বিজ্ঞাপন

আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারীর প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নভেম্বর মাসে তফসিল ঘোষণ করবে কমিশন। ৫০ থেকে ৭০টি আসনে ইভিএমএ নির্বাচন হতে পরে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি আর বলেন, সম্প্রতি উপ নির্বাচনে ঠাকুরগাঁও- এ ৪৬ পার্সেন্ট ভোট পড়েছে। তীব্র শীত উপেক্ষা করে মানুষ ভোট দিয়েছে। এটা আমাদেরকে উৎসাহীত করেছে। মানুষ ভোটে ফিরে আসছে। ভোটে আস্থা সৃষ্টি করা আমাদের বড় চ্যালেঞ্জ। আগের ভোট গুলোতে আস্থার সংকট সৃষ্টি হয়েছিল। সেই সংকট থেকে উত্তোরণের জন্য আমরা চেষ্টা করছি।

বিজ্ঞাপন

আনিছুর রহমান বলেন, ভোটারদের ভোট দিতে উৎসাহিত করতে পারবো এ আশা নিয়েই আগামী নির্বাচনের আয়োজন করতে যাচ্ছি। আরও কিছু নতুন পদক্ষেপ নিয়ে কমিশন চিন্তা করছে। এখনই এগুলো জনসম্মুখে প্রকাশ করছি না। যথা সময়ে জানতে পারবেন। আমার বিশ্বাস বড় সব দল নির্বাচনে অংশ নিবে। অবাদ সুষ্ঠু অংশগ্রহণ মূলক নির্বাচন করতে যা যা করা দরকার সবই আমরা করবো।

অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করে কমিশনার আনিছুর রহমান। মাসব্যাপী বিভিন্ন ইউনিয়নে ক্যাম্প করে সাধারণ ভোটারের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র পৌঁছে দেয়া হবে বলে জানানো হয় অনুষ্ঠানে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD