Logo

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক

profile picture
জনবাণী ডেস্ক
১০ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:১০
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে ৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে।

বিজ্ঞাপন

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে বিপুলসংখ্যক মানুষের মৃত্যুতে আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। 

এর আগে বুধবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, সাম্প্রতিক ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে ৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে।

বিজ্ঞাপন

এ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এ ছাড়া নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD