Logo

ফুলবাড়িয়ায় বিস্ফোরণ: ব্র্যাক ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা আহত

profile picture
জনবাণী ডেস্ক
৮ মার্চ, ২০২৩, ১৬:৫৩
6Shares
ফুলবাড়িয়ায় বিস্ফোরণ: ব্র্যাক ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা আহত
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ব্র্যাক ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন

বিজ্ঞাপন

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ব্র্যাক ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন।

ব্রাক ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহিম গণমাধ্যমকে বলেন, আমাদের ব্যাংকের পাশের ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কাঁচের টুকরার আঘাতে কয়েকজন আহত হয়েছেন। তবে গুরুতর নয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ব্যাংক যে ভবনে, ওই ভবনে বিস্ফোরণ ঘটেনি।

বিজ্ঞাপন

এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস বলছে, ক্ষতিগ্রস্ত ভবনটি বাণিজ্যিক হওয়ায় ভেতরে অনেকের থাকার সম্ভাবনা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD