Logo

সংসদে স্লোগান দেওয়া ঠিক নয়, এটি রেওয়াজের বাইরে: স্পিকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ, ২০২৬, ১৩:৫৪
সংসদে স্লোগান দেওয়া ঠিক নয়, এটি রেওয়াজের বাইরে: স্পিকার
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদে ওয়াকআউট স্বাভাবিক হলেও স্লোগান দেওয়া ঠিক নয়। এটি সংসদের রেওয়াজের বাইরে।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, “সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি। তবুও তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিলেন। তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক নয়।”

স্পিকার আরও বলেন, “অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছি। আশা করি, আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়নে আমরা সক্ষম হব। একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

বিজ্ঞাপন

তিনি জানান, ক্রিকেটের মতো জাতীয় সংসদেও তিনি নিরপেক্ষভাবে পরিচালনা করবেন।

এর আগে শুক্রবার সকালে নবনির্বাচিত স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তারা স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD