Logo

জাতীয় সংসদ পরিদর্শন ও অধিবেশন প্রত্যক্ষ করল ১৫০ শিক্ষার্থী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল, ২০২৬, ২১:৩৩
জাতীয় সংসদ পরিদর্শন ও অধিবেশন প্রত্যক্ষ করল ১৫০ শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের দেড়শ শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ পেয়েছে। শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আমন্ত্রণে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তারা এই অভিজ্ঞতা অর্জন করে।

বিজ্ঞাপন

সংসদ ভবনে অবস্থানকালে শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শিক্ষামন্ত্রী। দেশের শাসনব্যবস্থা, সংসদীয় কার্যক্রম এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন তারা।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন প্রজন্মকে দেশপ্রেম, ইতিহাস, সংস্কৃতি ও রাজনৈতিক সচেতনতার সঙ্গে পরিচিত করানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষাকে আরও প্রাণবন্ত করে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

এছাড়া ভবিষ্যতে ধাপে ধাপে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এ ধরনের শিক্ষা-ভিত্তিক ভ্রমণের আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান এই কলেজেরই প্রাক্তন শিক্ষার্থী। বিষয়টি বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার একটি বিশেষ দিক হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD