Logo

যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন রাষ্ট্রপতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল, ২০২৬, ২১:২৬
যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন | ফাইল ছবি

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের একটি নির্ভরযোগ্য সূত্র বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

সূত্রের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতির লন্ডন সফর এখনো প্রক্রিয়াধীন রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে তার চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনায় রেখেই এই সফরের পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রপতির সম্ভাব্য সফর ঘিরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও প্রস্তুতি গ্রহণ শুরু করেছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় করে সফরসূচি নির্ধারণের কাজও চলছে।

বিজ্ঞাপন

গণমাধ্যম সূত্রে আরও জানা যায়, আগামী ৯ মে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাষ্ট্রপতির। সেখানে একটি বিশেষায়িত হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন করা হবে। চিকিৎসা শেষে আগামী ১৭ মে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

রাষ্ট্রপতির এ সফরে তার সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা এবং ব্যক্তিগত চিকিৎসকসহ মোট চার সদস্যের একটি প্রতিনিধি দল সঙ্গী হতে পারেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে হৃদরোগ সংক্রান্ত জটিলতার কারণে কার্ডিয়াক বাইপাস সার্জারি করিয়েছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD