Logo

ঈদে বন্ধ থাকতে পারে রেলের টিকিট কাউন্টার

profile picture
জনবাণী ডেস্ক
২২ মার্চ, ২০২৩, ১৬:৩১
ঈদে বন্ধ থাকতে পারে রেলের টিকিট কাউন্টার
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদ যাত্রায় ১০টি বিশেষ ট্রেন চালানো হবে আগামী ৭ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে

বিজ্ঞাপন

ঈদের ছুটিতে ভোগান্তির কথা মাথায় রেখে রেলের সব টিকিট অনলাইনে বিক্রির প্রস্তাবনা দেওয়া হয়েছে। অর্থাৎ কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ হতে পারে বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ মার্চ) রেল ভবনে ঈদের টিকিট বিক্রি সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অনলাইনে সকল টিকিট বিক্রির প্রস্তাবনা আসে। 

বিজ্ঞাপন

তবে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে আগামীকাল (২২ মার্চ) সংবাদ সম্মেলন থেকে। রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবেন।

বিজ্ঞাপন

রেলওয়ে বলছে, আসন্ন ঈদ যাত্রায় ১০টি বিশেষ ট্রেন চালানো হবে। আগামী ৭ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর আগামী ১৫ এপ্রিল থেকে ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে।

এদিকে রেলের অতিরিক্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলী জানান, শুধু ঈদের পাঁচ দিনের টিকিট পুরোপুরি অনলাইনে বিক্রি করা যায় কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। কাল সকালে আরো একবার বসা হবে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD