Logo

কোরবানির পরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু হবে: ইসি রাশেদা

profile picture
জনবাণী ডেস্ক
২৪ মার্চ, ২০২৩, ১২:৩১
কোরবানির পরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু হবে: ইসি রাশেদা
ছবি: সংগৃহীত

‘কাউকে ভোটের মাঠে দাঁড় করিয়ে, মানে আনতেই হবে এটা কিন্তু নির্বাচন কমিশনের কাজ না

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, পাঁচ সিটির ভোট শেষ করেই জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হবে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে তিনি বলেন, গাজীপুরে নির্বাচনের সিদ্ধান্ত হয়নি। কোরবানির ঈদের আগেই সব সিটি নির্বাচন শেষ করে দেবো। কোরবানির পরে আমাদের সংসদ নির্বাচনের জন্যই মনোনিবেশ করতে হবে। কেননা, অনেক কাজ। অনেক ধরনের বিষয় আছে। গাজীপুর আগে হবে। সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত অন্যগুলোর সময় আছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘কাউকে ভোটের মাঠে দাঁড় করিয়ে, মানে আনতেই হবে এটা কিন্তু নির্বাচন কমিশনের কাজ না। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের আহ্বান করে থাকি, করতে পারি।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে বেগম রাশেদা সুলতানা বলেন, ‘সংলাপ কাজের সুবিধা জন্য হয়। এটা করার জন্য আইনে কিছু বলা নেই। এইটুকু বলতে পারি প্রয়োজন হলে নিশ্চয় আবার আমরা বসবো।’

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD