Logo

মেট্রোরেল চলাচলের নতুন সময় ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
৩১ মার্চ, ২০২৩, ১৫:০৪
মেট্রোরেল চলাচলের নতুন সময় ঘোষণা
ছবি: সংগৃহীত

জুলাই থেকে পুরোদমে শুরু হবে মেট্রো ট্রেন চলাচল ভোর থেকে মাঝরাত পর্যন্ত বিরতিহীনভাবে ট্রেন চলবে

বিজ্ঞাপন

আগামী ৫ এপ্রিল থেকে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়। ওইদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ট্রেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ডিমটিসিএল কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

বিজ্ঞাপন

তিনি বলেন, পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে আগামীকাল শুক্রবার চালু হচ্ছে মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন। এ নিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের অংশের নয়টি স্টেশনের সবগুলো চালু হচ্ছে। 

বিজ্ঞাপন

এম এ এন ছিদ্দিক বলেছেন, মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশের সবকটি স্টেশন চলতি মাসে চালু হয়ে যাবে। আর চলতি বছরের জুলাই থেকে পুরোদমে শুরু হবে মেট্রো ট্রেন চলাচল। ভোর থেকে মাঝরাত পর্যন্ত বিরতিহীনভাবে ট্রেন চলবে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD