বঙ্গবাজারে পুলিশ হেড কোয়ার্টারের ভেতরে আগুন

ওই ভবনের সবকটি কক্ষ পুড়ে গেছে ১১টা ১৫ মিনিটে জলকামান এসেছে
বিজ্ঞাপন
রাজধানীর বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যই পাশের চার ভবনে ছড়িয়ে পড়েছে আগুন। এবার সেই আগুনে পুড়েছে হেড কোয়ার্টারের ভেতরের চারতলা পুলিশ ব্যারাক ভবন।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিজ্ঞাপন
ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার জানিয়েছেন, পুলিশ হেড কোয়ার্টারের ভেতর পুলিশ ব্যারাকের চারতলা ভবনে আগুন লেগেছে। এতে ওই ভবনের সবকটি কক্ষ পুড়ে গেছে। ১১টা ১৫ মিনিটে জলকামান এসেছে। ফায়ার সার্ভিস পানি দিচ্ছে। এই ভবনটি মহানগর শপিং কমপ্লেক্স লাগোয়া।








