Logo

আবারও বাড়ছে ডেঙ্গু হাসপাতালে ১৮ রোগী

profile picture
জনবাণী ডেস্ক
১৬ মে, ২০২৩, ০৫:৫০
আবারও বাড়ছে ডেঙ্গু হাসপাতালে ১৮ রোগী
ছবি: সংগৃহীত

হাসপাতালে ভর্তি হওয়া ১৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৬ ও ঢাকার বাইরের ২ জন

বিজ্ঞাপন

দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আবারও বাড়ছে। দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সোমবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া ১৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৬ ও ঢাকার বাইরের ২ জন।

বিজ্ঞাপন

এ বছর ১ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক হাজার ২৬১ জন। 

এদিকে ১ জানুয়ারির থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD