Logo

নির্বাচন কমিশনের ক্ষমতা আগের চেয়ে বেড়েছে: ইসি রাশেদা

profile picture
জনবাণী ডেস্ক
২২ মে, ২০২৩, ০৩:৫৯
নির্বাচন কমিশনের ক্ষমতা আগের চেয়ে বেড়েছে: ইসি রাশেদা
ছবি: সংগৃহীত

ক্ষমতার আওতায় কোনো অনিয়ম বা কারচুপি কমিশনের নজরে এলে নির্বাচন বন্ধ করে দিতে পারে

বিজ্ঞাপন

গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংশোধনী প্রস্তাবে মন্ত্রিপরিষদের অনুমোদন হওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) ভোট বাতিলের ক্ষমতা কমেনি, বরং আগের চেয়ে বেড়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।

রবিবার (২১ মে) নির্বাচন ভবনে নিজ দফতরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ইসি বলেন, নির্বাচন বন্ধ করার জন্য প্রধান অনুচ্ছেদ ৯১-এর ‘ক’। একটা নির্বাচনে তিনটা পর্যায়- নির্বাচন পূর্ব, নির্বাচন চলাকালীন ও নির্বাচন পরবর্তী। এরর মধ্যে ৯১-এর ‘ক’ হচ্ছে নির্বাচন পূর্ব থেকে নির্বাচন চলা পর্যন্ত। ঐখানে কমিশনকে একটা ক্ষমতা দেওয়া আছে। সেই ক্ষমতার আওতায় কোনো অনিয়ম বা কারচুপি কমিশনের নজরে এলে নির্বাচন বন্ধ করে দিতে পারে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এবং ফলাফল নির্বাচন কমিশনে পাঠানোর সময় প্রার্থীদের কাছ থেকে অনেক অভিযোগ আসে। কিন্তু এসব অভিযোগের ক্ষেত্রে কমিশনের হাতে কোনো ক্ষমতা নাই। 

তিনি আরও বলেন, একজন প্রার্থীর কথা আমলে নেয়া উচিত। এই চিন্তা থেকেই আমরা নতুন প্রস্তাবনা পাঠালাম সংশোধনীতে, যেটা মন্ত্রিপরিষদে গেছে। আমরা পাঠালাম ৯১-এর ‘ক’, এর সঙ্গে ‘ক’এর ‘ক’ বলে একটি উপ-অনুচ্ছেদ যোগ করতে হবে। 

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD