Logo

গ্যাস-বিদ্যুতে ভর্তুকি কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
গ্যাস-বিদ্যুতে ভর্তুকি কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন খাতে ভর্তুকি কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিকভাবে বাণিজ্যিক খাত বিশেষ করে যেখানে বড় বড় শিল্প কারখান...

বিজ্ঞাপন

গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন খাতে ভর্তুকি কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিকভাবে বাণিজ্যিক খাত বিশেষ করে যেখানে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠছে এসব স্থানে ধীরে ধীরে গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি কমাতে বলেছেন তিনি।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষের সাথে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন। 

বিজ্ঞাপন

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কিছু ক্ষেত্রে ভর্তুকির অপব্যবহার হয়, অনেকে পান না। বিদ্যুৎ গ্যাসের ক্ষেত্রে সবাই ভর্তুকি পেলেও যারা এটি ব্যাবহার করেন তাদের অধিকাংশই দরিদ্র নয়। জন্য অপচয় রোধ চুরি ঠেকিয়ে পর্যায়ক্রমে গ্যাস-বিদ্যুতে ভর্তুকি কমাতে বলেছেন প্রধানমন্ত্রী।

একনেক সভায় ৬১৯ কোটি ৩০ লাখ টাকা ব্যায়েস্মার্ট প্রি পেমেন্ট মিটারিং প্রজেক্ট ইন ডিস্ট্রিবিউশন জোন অফ বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডপ্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রকল্পটি নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন বলেও জানান মন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ভর্তুকি ইকনোমিক্যালিও গ্রহণযোগ্য নয়। এটাকে পাচ্ছে আবার কেউ পাচ্ছে না, এটা অন্যায্য একটা ব্যাপার। মৌলিকভাবে গ্রহণযোগ্যও নয়; উন্নত বিশ্বেও এটা নেই। তাই ধীরে ধীরে গ্যাস-বিদ্যুতের ভর্তুকি থেকে সরে আসাতে হবে। তবে নিম্ন আয়ের মানুষের জন্য গ্যাস-বিদ্যুৎ এবং কৃষি খাতে ভর্তুকি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD