Logo

ঈদের দিন মেট্রোরেল বন্ধ, সূচির পরিবর্তন

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুন, ২০২৩, ২৩:৫০
ঈদের দিন মেট্রোরেল বন্ধ, সূচির পরিবর্তন
ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়ার স্বক্ষর করা নোটিশ থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

আসন্ন ঈদুল আজহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। এছাড়াও মেট্রোরেল চলাচলের সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন।

সোমবার (১৯ জুন) প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়ার স্বক্ষর করা নোটিশ থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে বলা হয়, আগামী ২২ জুন থেকে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ বিবেচনায় ১০ মিনিট পর পর মেট্রোরেল চলবে। বেলা ১১টা ১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘অফ পিক আওয়ারে’ মেট্রোরেল চলবে প্রতি ১৫ মিনিট পর।

এছাড়া, অফ পিক আওয়ার সকাল ১১টা ১ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৫ মিনিট পর পর ট্রেন ছেড়ে যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ছাড়া শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘অফ পিক আওয়ার’ ধরা হয়েছে। এ সময় প্রতি ১২ মিনিট পর মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে। এ ছাড়া বেলা ১১টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ‘পিক আওয়ার’ বিবেচনায় ১০ মিনিট পর পর মেট্রোরেল চলবে।

এর আগে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে মেট্রোরেল চালু রাখা হয়েছিল। তবে কোরবানির ঈদে মেট্রোরেল বন্ধ থাকছে। মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ শুক্রবার।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD