Logo

রেজা কিবরিয়াকে গণঅধিকার পরিষদ থেকে অপসারণ

profile picture
জনবাণী ডেস্ক
২ জুলাই, ২০২৩, ০৬:৫৮
রেজা কিবরিয়াকে গণঅধিকার পরিষদ থেকে অপসারণ
ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতে যানবাহন সংকট ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে সদস্যরা উপস্থিত হলেও সভা ডেকে আহ্বায়ক অনুপস্থিত থাকেন

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াকে ইমপিচমেন্ট করেছেন দলের নেতাকর্মীরা। দলের এক জরুরি সভায় দুই তৃতীয়াংশের মতামতের ভিত্তিতে রেজা কিবরিয়াকে ইমপিচমেন্ট করা হয়েছে।

শনিবার (১ জুলাই) গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও অফিস সমন্বয়ক শাকিলউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ জুন গঠনতন্ত্রের ৩৮ ধারা অনুযায়ী গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ৮৪ সদস্যের স্বাক্ষরসহ আহ্বায়কের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে সদস্যদের নিকট বক্তব্য উপস্থাপনের জন্য আজ সকাল ১১ টায় কেন্দ্রীয় কার্যালয়ে আহ্বায়ক জরুরি সভা আহ্বান করেন। ঈদের ছুটিতে যানবাহন সংকট ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে সদস্যরা উপস্থিত হলেও সভা ডেকে আহ্বায়ক অনুপস্থিত থাকেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ১নং যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খানকে সভার সভাপতি হিসেবে নির্বাচন করা হয়, সদস্য সচিব মো. নুরুল হক নুর সভা সঞ্চালনা করেন। সভায় গঠনতন্ত্রের ধারা ৩৮, ১৮ (গ) এর (১) (৩) ও (৮), ৩৪ (ঙ) এবং ৪১ এর ক্ষমতাবলে গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্য আহ্বায়কের প্রতি অনাস্থা প্রস্তাব সমর্থন করায় আহ্বায়ককে অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়াও দলের চলমান সংকট নিরসনে জরুরি পরিস্থিতি বিবেচনায় ১০ জুলাই দলের উচ্চতর পরিষদ ও জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কাউন্সিলের পূর্ব পর্যন্ত ১নং যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD