Logo

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুলাই, ২০২৩, ২১:২৭
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

সফরে আরও এসেছেন দেশটির দক্ষিণ এশিয়া-বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে মার্কিন প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে গণভবনে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে। তবে সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।

বিজ্ঞাপন

গত মঙ্গলবার বিকালে ঢাকায় আসেন উজরা জেয়া। তার সঙ্গে এই সফরে আরও এসেছেন দেশটির দক্ষিণ এশিয়া-বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।

বিজ্ঞাপন

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, উজরা জেয়ার বাংলাদেশ সফরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আসবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, শ্রম-সম্পর্কিত বিষয়, মানব পাচার ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন দিক। মতপ্রকাশ ও সংগঠন গড়ার স্বাধীনতা, নারীর অধিকার, প্রান্তিক ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকার সম্পর্কেও মার্কিন প্রতিনিধিদলটি অংশীজনদের সঙ্গে কথা বলবে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র সচিব পদমর্যাদার কর্মকর্তা উজরা জেয়ার মূল বৈঠকটি হবে মাসুদ বিন মোমেনের সঙ্গে। সেখানে রোহিঙ্গা, শ্রম পরিস্থিতি, বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, র্যা বের ওপর নিষেধাজ্ঞা, নির্বাচন, বাকস্বাধীনতাসহ অন্যান্য বিষয়ে আলোচনা হতে পারে।

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD