Logo

আ.লীগ সবসময় ইসলামের খেদমত ও উন্নয়নে কাজ করে: প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১৩ আগস্ট, ২০২৩, ২২:৫২
আ.লীগ সবসময় ইসলামের খেদমত ও উন্নয়নে কাজ করে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ইসলামের বাণী ছড়িয়ে দিতে সারাদেশে মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে।”

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সবসময় ইসলামের খেদমত ও উন্নয়নে কাজ করে।

রবিবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৩ এর বিজয়ী হাফেজদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

ইসলামের প্রসারে সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “ইসলামের বাণী ছড়িয়ে দিতে সারাদেশে মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে।”

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, “২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে বায়তুল মোকাররমের উন্নয়ন প্রকল্প ও ঢাকা ক্যান্টনমেন্টে মসজিদ নির্মাণের কাজ বন্ধ করে দেয়।”

কওমি মাদরাসার উন্নয়নের সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, কওমি মাদরাসা দীর্ঘদিন অবহেলিত ছিল। স্বীকৃত দিয়েছে আওয়ামী লীগ।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, “ইসলাম শান্তির ধর্ম। মুষ্টিমেয় কিছু লোক এই ধর্মকে ব্যবহার করছে কলুষিত করছে।”

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বক্তব্য দেন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD