Logo

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৩, ০২:২৮
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ১টা ৮ মিনিটে (আইএসটি) ঢাকার উদ্দেশে রওয়ানা দেয় ফ্লাইটটি।

বিজ্ঞাপন

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০ সম্মেলন শেষে নয়াদিল্লি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

রবিবার (১০ সেপ্টেম্বর) ৩টা ৩৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

বিজ্ঞাপন

এর আগে নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ১টা ৮ মিনিটে (আইএসটি) ঢাকার উদ্দেশে রওয়ানা দেয় ফ্লাইটটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভারতের বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী অনুপ্রিয়া সিং প্যাটেল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।  

এর আগে শুক্রবার (৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী নয়াদিল্লি পৌঁছান।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD