Logo

কর্ণফুলি গ্যাস ও ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

profile picture
জনবাণী ডেস্ক
২০ অক্টোবর, ২০২৩, ০৪:৫৬
কর্ণফুলি গ্যাস ও ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
ছবি: সংগৃহীত

মধ্যে গ্যাস বিল সংগ্রহের লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিজ্ঞাপন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) এর মধ্যে গ্যাস বিল সংগ্রহের লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

এ চুক্তির আওতায় কেজিডিসিএলের গ্রাহকগণ ইসলামী ব্যাংকের সকল শাখা, উপ-শাখা, এজেন্ট ব্যাংক, ইন্টারনেট ব্যাংক ও সেলফিন অ্যাপের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন।

বিজ্ঞাপন

বুধবার (১৮ অক্টোবর) ব্যাংকের চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মোহাম্মদ নুরুল হোসাইন কাউছার ও কেজিডিসিএল কোম্পানি সেক্রেটারি মোঃ মোজাহার আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্বারক স্বাক্ষর করেন। ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মিয়া মোঃ বরকত উল্লাহ, সিডিএ এভিনিউ শাখাপ্রধান মঞ্জুরুল আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আসিফুল হক চৌধুরী।

বিজ্ঞাপন

এছাড়াও মোহাম্মদ সানা উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মঈনুদ্দিন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাজাহান মনির, কেজিডিসিএলের মহাব্যবস্থাপক প্রকৌশলী গৌতম চন্দ্র কুন্ড, প্রকৌশলী মো. রইস উদ্দীন, প্রকৌশলী মো. শফিউল আজম খান ও মোহাম্মদ খাইরুল হাসান, উপ-মহাব্যবস্থাপক মো. ফরিদ আহমেদ খান ও প্রকৌশলী হাসান সৌরভ এবং ব্যবস্থাপক তুষার মধু, প্রকৌশলী এস. বি. এম রেজাউল করিমসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD