খাসজমি ও জলাশয় দখলদারদের বিরুদ্ধে বিএনপি: প্রতিমন্ত্রী অমিত

খাসজমি ও উন্মুক্ত জলাশয় দখলকারীদের বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, প্রভাবশালীদের স্বার্থ নয়, সাধারণ মানুষের পক্ষে থেকে পরিবেশ সুরক্ষায় কাজ করছে বিএনপি।
বিজ্ঞাপন
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে যশোরের ক্রাইস্ট চার্চ ট্রেড স্কুলের কনফারেন্স রুমে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘খাসজমি ও উন্মুক্ত জলাশয় যারা দখল করে, তারা প্রভাবশালী। তবে বিএনপি প্রভাবশালীদের সঙ্গে নয়। খাসজমি-জলাশয় দখলদারদের বিরুদ্ধে বিএনপি। আমরা সাধারণ মানুষের পক্ষে থেকে পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছি।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
যশোরের দীর্ঘদিনের সমস্যা ভবদহের জলাবদ্ধতা প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, অতীতের সরকারগুলোর নেওয়া উদ্যোগের ধারাবাহিকতা না থাকায় সংকটটি আরও তীব্র হয়েছে। এ সমস্যা সমাধানে পানিসম্পদ, কৃষি ও আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করে স্থানীয় অংশীজনদের মতামতের ভিত্তিতে দ্রুত টেকসই সমাধান খোঁজা হবে বলে জানান তিনি।
ঐতিহাসিক যশোর-বেনাপোল মহাসড়কের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সড়কটির ঐতিহ্যবাহী প্রাচীন গাছগুলো রক্ষা করেই উন্নয়নকাজ এগিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
পরিবেশবান্ধব প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, লেড-অ্যাসিড ব্যাটারির পরিবর্তে লিথিয়াম-আয়নভিত্তিক ব্যাটারি ব্যবহার বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশদূষণ কমাতে সহায়ক হতে পারে। এ লক্ষ্যে ডেসকোর মাধ্যমে উত্তরখানে চালু করা পাইলট প্রকল্প পর্যায়ক্রমে দেশজুড়ে সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাপা যশোর জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং বাপার কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মাদ তালুকদারসহ স্থানীয় পরিবেশকর্মীরা।
সম্মেলনে খাসজমি ও জলাশয় রক্ষা, ভবদহের জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব উঠে আসে।








