৬৪ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা

রবিবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় যথারীতি সার্ভিসগুলো চালু থাকবে
বিজ্ঞাপন
সার্ভার কক্ষ স্থানান্তরের কাজ চলাকালীন বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে টানা ৬৪ ঘণ্টা বন্ধ থাকবে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা।
বুধবার (২৫ অক্টোবর) সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন এই সংক্রান্ত একটি চিঠি জারি করেছেন।
বিজ্ঞাপন
চিঠিতে বলা হয়েছে, সার্ভার কক্ষ স্থানান্তরের কাজ চলাকালীন সময়ে ২৬ অক্টোবর বিকেল ৫টা থেকে ২৮ অক্টোবর রাত পর্যন্ত সার্ভার, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সব ইকুইপমেন্ট মূল কক্ষে স্থানান্তর করার জন্য সার্ভার/নেটওয়ার্ক সংক্রান্ত সব সার্ভিস বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
রবিবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় যথারীতি সার্ভিসগুলো চালু থাকবে। অর্থাৎ ৬৪ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা।
বিজ্ঞাপন
জেবি/এসবি








